“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সখি রে-
সখি রে-
  • Sub Title: কালার বাঁশির সুরে

সখি রে-
কালার বাঁশির সুরে
কেমন কেমন করে
মধুর মধুর ওই বাঁশির সুর
রহিতে দেয় না ঘরে।।

সখি রে-
কদম্ব তলে ওই নিরলে
যমুনারই তীরে
বাজায় বাঁশি চিকনকালা
সহিতে নারী অবলা
কেমনে রই ব্ৰজপুরে।।

সখি রে-
বাজায় বাঁশি সকাল-বিকাল
কিবা দিন-দুপুরে
মনপ্রাণ করিল সারা
বাজায় শুধু রা-রা-রা-রা
প্রাণে কি ধৈর্য ধরে।।

সখি রে-
বাঁশির ধ্বনি কুলনাশিনী
সাজাইল আমারে
এ জীবনের নাই গো আশা
বলে পাগল দুর্বিন শাহ
হঠাৎ কবে যাই মরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এই দেহ স্টিমার
এই দেহ স্টিমার

এই দেহ স্টিমার

  • Sub Title: নুর নবি প্যাসেঞ্জার
কথায় বাঁশি মন উদাসী
কথায় বাঁশি মন উদাসী

কথায় বাঁশি মন উদাসী

  • Sub Title: কি মোহিনী জানে বাঁশি রইতে না দেয় ঘরে চি
ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি
ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি

ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি

  • Sub Title: কলসী নিয়া আয় গো সখী কে যাবে যমুনার জলে
রাধার জীবনান্তকালে ললিতে গো
রাধার জীবনান্তকালে ললিতে গো

রাধার জীবনান্তকালে ললিতে গো

  • Sub Title: জাহ্নবীর তীরে নিয়ে গঙ্গাজল মৃত্তিকা দিয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন