“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বাঁশির ডাক শুনিলাম কর্ণে
বাঁশির ডাক শুনিলাম কর্ণে
  • Sub Title: বাঁশি কোন বনে বাজায়

বাঁশির ডাক শুনিলাম কর্ণে
বাঁশি কোন বনে বাজায়
বিজলি চমকায়
প্রাণ উড়ে যায় বাঁশির গানে।।

যাও সখিগণ করো জিজ্ঞাসন
নাম ধরিয়া বাঁশি বাজায় কেনে
নিষেধ মানে না কালিয়ার সোনা
বাজায় বীণা গহিন বনে।।

নিষ্ঠুর শ্যামের বাঁশি করিল উদাসী
সদায় বাজায় ঘরের কোণে
প্রাণে হুতাসন পাগলেরই মতন
ভুলিল নয়ন কাজল বরণে।।

চাঁদেরই কিরণ বিজলি নয়ন
চঞ্চল প্রাণে ধৈর্য না মানে
ধরে কেমনে রাখি শ্যাম সুখ পাখি
চলো গো সখি সেই কাননে।।

অপরূপ চঞ্চলও এসে দেখা দিলো
অবলা দুঃখিনী বধিল প্রাণে
বলে দুর্বিন শাহ মিটল না আশা
রইল ভাবনা আমারই প্রাণে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বুক ভরা দুঃখ লইয়া
বুক ভরা দুঃখ লইয়া

বুক ভরা দুঃখ লইয়া

  • Sub Title: আর কতদিন থাকি দুঃখ সইয়া
ওরা অকারণে চঞ্চল
ওরা অকারণে চঞ্চল

ওরা অকারণে চঞ্চল

  • Sub Title: ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন