“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হও যদি কেউ প্রেমের খরিদ্দার
হও যদি কেউ প্রেমের খরিদ্দার
  • Sub Title: থাকো হুশিয়ার

হও যদি কেউ প্রেমের খরিদ্দার
থাকো হুশিয়ার
করতে চাইলে খরিদ-বিক্রি
যাইও না কেউ দেখাদেখি
দিবে ফাকি মদন চৌকিদার।।

কাম প্রেম এক বাজারে
আশিক যারা খরিদ করে
দয়াল মুর্শিদ প্রেমের দোকানদার
ভক্তি মাশুল মূল্য দিয়া
মারফতেরই মাল কিনিয়া
হকিকতে সাজিও পাইকার।।

সে বাজারে কাম কামিনী
করিতেছে বিকিকিনি
তারা হলো কামের আড়তদার
গেলে মাইয়ার রঙবাজারে
নাগাল পাবে ছয়টা চোরে
পুঁজিপাট্টা করিবে সংহার।।

ধরো তরিকতের রাস্তা
আসলে হবে না খাস্তা
সব গোমস্তা হবে তাবেদার
দুর্বিন শাহ কয় প্রেম বাজারে
খাঁটি মাল যে খরিদ করে
একূল সেকূল ভয় নাই তাহার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি পথভোলা এক পথিক এসেছি
আমি পথভোলা এক পথিক এসেছি

আমি পথভোলা এক পথিক এসেছি

  • Sub Title: সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা
সাহারাতে ডেকেছে আজ বান
সাহারাতে ডেকেছে আজ বান

সাহারাতে ডেকেছে আজ বান

  • Sub Title: মরুভুমি হল গুলিস্তান দেখে যা
গুরু, ভজন হইল না রে
গুরু, ভজন হইল না রে

গুরু, ভজন হইল না রে

  • Sub Title: গুরুতে হয় নিষ্ঠারিতি বৈষ্ণবেতে না হয় মতি
আমি যদি যাই মরিয়া রে
আমি যদি যাই মরিয়া রে

আমি যদি যাই মরিয়া রে

  • Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন