“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া
শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া
  • Sub Title: নগরবাসীরা

শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া
নগরবাসীরা।
আপ্ত জ্ঞাতি সর্বত্যাগী
সাজিয়া প্রেমের বৈরাগী
কলঙ্ক নাম হইল জগৎ জোড়া।।

একদিন দেখা হলো পথে
কলসি ছিল কাঁখেতে
যাইতে আমি ছিলাম জল ভরা।
শ্যাম কালা কদম্ব তলে
বসিয়া বৃক্ষের আড়ালে
হঠাৎ কেন দিলো চোখ ইশারা।।

আঁখি ঠেরে প্রাণ কাড়িয়া
আমারে পাগল করিয়া
দুঃখ দিলো যাইয়া সে মথুরা।
সখি তোরা দেখা পাইলে
বুঝাইয়া কইও নিরলে
না আসিলে দিত মাথার চূড়া।।

হইতাম যদি মোটরগাড়ি
দেখতাম যাইয়া তাড়াতাড়ি
কার কুঞ্জে শ্যাম পড়িল ধরা।
দুর্বিন শাহ কয় এমন হইত
বিধি যদি পাখা দিত
করতাম দেখা, যাইতাম দিয়া উড়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নবযৌবন আষাঢ় মাসে
নবযৌবন আষাঢ় মাসে

নবযৌবন আষাঢ় মাসে

  • Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন

থামাও রিমিকি-ঝিমিকি বরিষন

  • Sub Title: ঘুচাও ঘুচাও স্বপ্নমোহ-অবগুণ্ঠন ঘুচাও
ওরে সুজন নাইয়া
ওরে সুজন নাইয়া

ওরে সুজন নাইয়া

  • Sub Title: নীল যমুনায় কোথায় যাও রে বাইয়া
শ্যামরূপ হেইরে আইলাম গো
শ্যামরূপ হেইরে আইলাম গো

শ্যামরূপ হেইরে আইলাম গো

  • Sub Title: কুক্ষেণে জল ভরতে গেলাম নিষেধ না মানিয়া গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন