“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে আমায় করিল সারা
যে আমায় করিল সারা
  • Sub Title: দিয়া মুখের হাসি করিয়া উদাসী

যে আমায় করিল সারা
দিয়া মুখের হাসি, করিয়া উদাসী
আড়ালে বসি দেয় ইশারা।।

ঘুরে আশে পাশে, নয়নে ভাসে
কাছে না আসে, দেয় না ধরা
মনে করি ধরি, করে লুকোচুরি
ধরিতে না পারি, দিয়া পাহারা।।

হইয়াছি দুর্বল, করিয়া কৌশল
নাই বুদ্ধি বল, শোন তোরা
প্রেমিক যারা, জানে না গো তারা
জিয়ন্তে তবে হইয়াছি মরা।।

এমন দরদি থাকিতে যদি
ধরিয়া দিত মনচোরা
বলিত আমারে, প্রাণ দিতাম তারে
ধরে যে দিত সে অধরা।।

তোরে রাখিয়া সামনে, মিশাইয়া প্রাণে
বলিতাম দুঃখ যত বুক ভরা
লোকেরই মন্দ, কলঙ্কের গন্ধ
দুর্বিন শাহর হতো শিরের সেওয়ারা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দেখে ছিলাম শরানে ওরে শরানে

  • Sub Title: দেখে ছিলাম শরানে ওরে শরানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন