আয় কে যাবে মারফতের বাজারও
ও কথা ধরো
আয় কে যাবে মারফতের বাজারও।।ঈমানের নাও সাজাইয়া
তরিকতে লাগাও ছইয়া
হকিকতে জিনিস বোঝাই করো
শরিয়তপুরের লম্বা বাঁকে
নৌকা ছাড়ো অনুরাগে
দমে দমে মুর্শিদ নামটি স্মরণ করো।।ভক্তের ডুরি হাতে লইয়া
বরজকে ধ্যান ঠিক রাখিয়া
লাগাও যাইয়া ত্রিবেণীয়ার পার
ত্রিবেণীয়ার পারে বাজার
শতে শতে জোটে পাইকার
তাদের হাতে জিনিস বিক্রি করো।।মেয়েরূপী মহাজন
বাজারে আছে তিনজন
জিনিস বিকায় মুর্শিদের বাজার
হও যদি তাদের গোমস্তা
জিনিস কিনবে বড়োই সস্তা
প্রেমের বস্তা দিয়া ভরো।।
সঙ্গে আছে ছয়টি চোরা
লাগাল পাইলে করবে সারা
ফেলে দিবে চৌরাশির ঘোর
দুর্বিন শাহ কয় ও রে মন
সেই বাজারে করলে গমন
মরণের আগে যাইয়া মরো।।নইলে সে যাইতে পারবে না
খাটবে না রে টালবাহানা
মরবে নৌকা মধ্যেখান সাগরও।।
আয় কে যাবে মারফতের বাজারও
- Sub Title: ও কথা ধরো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 26
বাউল গান এর নতুন প্রবন্ধ
ওগো শেফালিবনের মনের কামনা
- Sub Title: কেন সুদূর গগনে গগনে
শুন লো শুন লো বালিকা, রাখ কুসুমমালিকা
- Sub Title: কুঞ্জ কুঞ্জ ফের সখি শ্যামচন্দ্র নাহি রে
কত সুখ পাইয়াছ রে বন্ধু
- Sub Title: আমায় পাশরিয়া
সদা মন থাকো বা হুঁশ ধরো মানুষ রূপ নেহারে - ডান্ডা গুলি
- Sub Title: আয়না আটা রুপের ছটা চিলে কোঠায় ঝলক মারে
দোপাটি লো, লো করবী
- Sub Title: রঙের পাগল রূপ-পিয়াসী সেই ভালো আমার কাছে
চিরদিন জল ছেঁচে মোর
- Sub Title: জল ছাড়ে না এ ভাঙ্গা নায়
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
- Sub Title: আপন আপন ঘর খুঁজিলে রতন পাই অনা’সে
যার নাম আলেক মানুষ আলেকে রয়
- Sub Title: শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়
শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
- Sub Title: আমি খাপ ধরি বসিয়া রৈছি পন্থপানে চাইয়া ধু
বাংলা
English 
Comments