আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া
বৃথা গেল জীবন আমার নিকুঞ্জ সাজাইয়া।।
আসবে বলে বংশীধারী আশান্বিত হইয়ারাখিলাম চুয়া চন্দন কটরায় ভরিয়া।।
শোন গো তোরা সব সখী এখন উপায় করি কী
কার কুঞ্জে রইল বন্ধু আমায় পাশরিয়া।।
লবঙ্গ মালতীর মালা সাজাইলাম গো শ্যাম কালা
এগো দেও নি মালা জলেতে ভাসাইয়া।।
অমঙ্গলের চিহ্ন যত, ঝরিতেছে অবিরত
শ্ৰীরাধার নয়ন জলে বসন যায় ভাসিয়া।।
সই গো তোমরা উপায় বল, সুখের নিশি গত হইল
রাধার বন্ধু রৈল পাশরিয়া৷
ভাইবে রাধারমণ বলে দুক্ষেতে আস্তর জ্বলে
আনও নিবাও গো সখী প্ৰাণবন্ধু আনিয়া৷
আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া
- Sub Title: বৃথা গেল জীবন আমার নিকুঞ্জ সাজাইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
মানুষ অবিশ্বাসে পায় না রে সে
- Sub Title: মানুষনিধি
কি অপরূপ লীলা দেখবি যদি আয়
- Sub Title: শ্যাম অঙ্গে রাইর অঙ্গ দিয়া রাই ধনী ঝুলায়
সবে বলে লালন ফকির কোন্ জাতের ছেলে
- Sub Title: কারে বা কী বলি আমি দিশে না মেলে
শেষ হলো মোর এ জীবনে ফুল ফোটাবার পালা
- Sub Title: ওগো মরণ অর্ঘ্য লহো সেই কুসুমের ডালা
সে নিমাই কি ভোলা ছেলে হবে
- Sub Title: ভুলেছে ভারতীর কথায়, এমন কথা
প্ৰেম বিলাতে যাবে যদি মন
- Sub Title: ত্বরিতে কর আরোহণ
চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয়
- Sub Title: সে চাঁদের উদ্দেশ জানে রসিক মহাশয়
কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে
- Sub Title: তুমি মিছা মায়ায় ভুলিয়াছ রে মন ধু
কৃপাসিন্ধু দীনবন্ধু
- Sub Title: নামটি তোমার সংসারে
বনের কোকিলা রে
- Sub Title: তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
আমায় আকুল করিল, আমায় পাগল করিল
- Sub Title: শ্যাম বাঁকা নয়নে
ও মন থাকো রে সাবধানে
- Sub Title: রিপু ছয় জনে ধু
বাংলা
English 
Comments