“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কত সুখ পাইয়াছ রে বন্ধু
কত সুখ পাইয়াছ রে বন্ধু
  • Sub Title: আমায় পাশরিয়া

কত সুখ পাইয়াছ রে বন্ধু
আমায় পাশরিয়া
আইজ আসবে কাইল আসবে বলে
আছি পথে চাইয়া রে, বন্ধু।।

দেহ-প্রাণ-যৌবন দিলাম
আপনা জানিয়া
আর কোনো ধন নাই যে আমার
তোমায় যাব দিয়া রে, বন্ধু।।

কুল ছাড়িয়া কলঙ্কিনী
তোমার লাগিয়া
তোমার কি হয় না স্মরণ
এত কঠিন হিয়া রে, বন্ধু।।

জানি কার সঙ্গ পাইয়া
রইয়াছ ভুলিয়া
কোন রমণী প্রেমের ফাঁসি
দিয়াছে পরাইয়া রে, বন্ধু।।

বৃক্ষতলে কইলে রে
দুঃখ পত্র যায় ঝরিয়া
দুর্বিন শাহ কয় কারে দেখাই
পোড়া বুক চিরিয়া রে, বন্ধু।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বর্ষ ওই গেল চলে
বর্ষ ওই গেল চলে

বর্ষ ওই গেল চলে

  • Sub Title: কত দোষ করেছি যে ক্ষমা করো- লহো কোলে
শোন্ রে শোন্ অবোধ মন
শোন্ রে শোন্ অবোধ মন

শোন্ রে শোন্ অবোধ মন

  • Sub Title: শোন্ সাধুর উক্তি কিসে মুক্তি সেই সুযুক্তি কর্ গ্রহণ
জনম জনম গেল আশা-পথ চাহি
জনম জনম গেল আশা-পথ চাহি

জনম জনম গেল আশা-পথ চাহি

  • Sub Title: মরু-মুসাফির চলি পার নাহি নাহি
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন

থামাও রিমিকি-ঝিমিকি বরিষন

  • Sub Title: ঘুচাও ঘুচাও স্বপ্নমোহ-অবগুণ্ঠন ঘুচাও
 যে ঘরে সাঁই বাস করে
যে ঘরে সাঁই বাস করে

যে ঘরে সাঁই বাস করে

  • Sub Title: আছে ভাবের বাতি সেই ঘরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন