অতি আদরের বউ
মশায় খাইল রে
রঙ্গিলা দেওর রে দেওর
শীতল পাটি মুইর কিইন্যা দে।।হাজার টাকা খরচ করে
বউ আনিলাম ঘরে
রাঙা গায়ে দাগ পড়ে যায়
মশারই কামড়ে রে।।সর্ষের মতো বউটা আমার
ফুলের মতো ভার
বসতে গেলে জায়গা লাগে
সাড়ে তিন কেদার রে।।ঘরে বাইরে সর্বক্ষণ
করে ঘুরাফিরা
আন্ধাইর ঘরে থাইক্যা বউটা
কেউরে না দেয় ধরা রে।।যেদিন বউটা ছেড়ে যাবে
ভাই মোর বাড়ি
সুখে-দুঃখে থাকবে যাইয়া
আপন বাপের বাড়ি রে।।বউয়ের জ্বালায় সর্বগোষ্ঠীর
সার হইল কান্দন
আমরা বাপ-বেটায় খাইট্যা মরি
পাইলাম না তার মন রে।।দুর্বিন শাহ কয়
সেই বউটার মহিমা অপার
যেদিন বউটা ছেড়ে যাবে
হবে দুনিয়া আঁধার রে।।
অতি আদরের বউ
- Sub Title: মশায় খাইল রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি যদি যাই মরিয়া রে
- Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া
দুঃখ এ নয়, সুখ নহে গো- গভীর শান্তি এ যে
- Sub Title: আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে
হারাইল মূল লাভের আশে
- Sub Title: পরের ধনে হইয়া ধনী এসেছ এ অবনী মন রে
কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন
- Sub Title: এক অক্ষরী নামের তরী দুই অক্ষরী জিনিষ ভরি
আমার রাত পোহালো শারদ প্রাতে
- Sub Title: বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে
উৎসর্গ-পত্র
- Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ
আজি প্রণমি তোমারে
- Sub Title: তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে
যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
- Sub Title: তার কি আর জাতির ভয় আছে
ত্ৰাহিমাং শ্ৰীকৃষ্ণ চৈতন্য দয়ালু হে
- Sub Title: অকূল ভব সাগরে ডুবিয়া মরিলু হে
খুঁজিয়া পাইলাম না রে বন্ধু তুমি কোথায় থাক
- Sub Title: আমি তোমায় দেখতে নারি তুমি আমায় দেখ রে বন্ধু
ভাইস্যে নিল কুলমান
- Sub Title: ঐ শুনো গো মধুর বাঁশির গান
ধর্ম-বাজার মিলাইছে নিরঞ্জনে
- Sub Title: কানা চোরে চুরি করে
বাংলা
English 
Comments