“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আইলে না রে বন্ধু, আইলে না রে
আইলে না রে বন্ধু, আইলে না রে
  • Sub Title: অবলার মরণকালে রে

আইলে না রে বন্ধু, আইলে না রে
অবলার মরণকালে রে
বন্ধু কেন তুই আইলে না।।

আসিবে বলিয়া, গিয়াছিলে কইয়া
রইলে কেন আইলে না
বন্ধু তুমি ভুলো, আমি ভুলি না।।

বাড়াইয়া ভালোবাসা, হলো আমার দশম দশা
তবু আমার আশা মিটাইলে না
বন্ধু নিতে চাও, দিতে চাও না।।

তোমারে কাছে রাখিয়া, থাকিব সুখী হইয়া
মনে ছিল আমার এ বাসনা
বন্ধু রইল আশা পুরাইলে না।।

বলে দুর্বিন শাহ পাগেলা, দিলে আমার কত জ্বালা
তুমি বিনে কেউ আর জানে না
বন্ধু জ্বালাও অনল আর নিভাও না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে
আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে

আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে

  • Sub Title: সখী গো কি দিব রূপের তুলনা গৌরার বরণখানা
মন তো মানে না সই
মন তো মানে না সই

মন তো মানে না সই

  • Sub Title: প্রাণবন্ধু রহিল কই
দখিন হাওয়া, জাগো জাগো
দখিন হাওয়া, জাগো জাগো

দখিন হাওয়া, জাগো জাগো

  • Sub Title: আমি বেণু আমার শাখায় নীরব যে হায় কতনা গান জাগো জাগো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন