প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
কারে বা জানাই
জল দিলে নিভে না অনল
বলো তোরা কি দিয়ে জুড়াই।।ও সখি গো-
প্রেম জ্বালায় অঙ্গ কালা
কারে বলে যাই
সে জ্বালা আমারই প্রাণে
কারে বা দেখাই।।ও সখি গো-
জানিয়া প্রাণ সঁপিলাম
কত দুঃখ পাই
দুঃখে দুঃখে জীবন গেল
সুখের সাথী নাই।।ও সখি গো-
শুইলে আসে না নিদ্রা
জেগে রাত পোহাই
মরণ নিকট হইয়াছে
ভাবে বুঝতে পাই।।ও সখি গো-
আসার আশে পাগল বেশে
কান্দিয়া বেড়াই
দুর্বিন শাহ কয় পাইলে তারে
প্রাণে প্রাণ মিশাই।।
প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
- Sub Title: কারে বা জানাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 167
বাউল গান এর নতুন প্রবন্ধ
উপায় কি করি গো বল মনোচোরা
- Sub Title: শুধু দেহ থইয়া মনপ্ৰাণ বন্ধে কুন সন্ধানে ভইরা নিল
কত দিন থাকিবায় লক্ষণশ্রী রে হাসন রাজা
- Sub Title: ও রাজা কতদিন থাকিবে লক্ষণশ্রী
নিতাই উদয় নদীয়ায়
- Sub Title: কাঁচাসোনা গৌর বরন ভাইর ভাবে কানাই বলাই চি
তুই মোরে করিলে উদাসী
- Sub Title: তোমোয় ভালবাসি সোনা বন্ধুরে- ধুয়া
ভাণ্ডারে ভাণ্ডারীর কুদরত
- Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়
আপনে মূহু পর আঞ্চল ধর
- Sub Title: মনকে ঠমকে দর্শন দেকে, বিচ্ছেদে মারিছে মাওলানা
আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া
- Sub Title: ও তারে দেখিনাগো প্ৰাণে মরি হইলাম কলঙ্কিনী
চৈতণ্যের দেশে নাইরে বিদ্বেষ
- Sub Title: হাসন রাজায় বলে ভাইরে
গৌরনিতাই নৈদে আসিয়াছে
- Sub Title: রামানন্দ ভক্তি মেঘে রে অবনীমণ্ডল ভাসিয়াছে চি
কৃপা কইরে আইস আসরে গৌরমণি
- Sub Title: আমি কোন্ সাধনে তোমায় পাব সাধনা জানি না
গাড়ি আসলে চলে যাব
- Sub Title: মুসাফির সাজিয়া আইলাম, দুই দিনের পরবাসী
বাংলা
English