“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পাড়ার লোকে কী বলিবে গো রাধে
পাড়ার লোকে কী বলিবে গো রাধে
  • Sub Title: নাই কি তোর কলঙ্কের ভয়

পাড়ার লোকে কী বলিবে গো রাধে
নাই কি তোর কলঙ্কের ভয়
করি গো তোর চরণে বিনয়।।

রাধে গো, নিয়া শ্যাম কলঙ্কের ডালা
শেষে তোমার ঘটবে জ্বালা, সে বড়ো নির্দয়
নারীর বেদন সে বুঝবে না গো রাধে
তার বড়ো কঠিন হৃদয়।।

রাধে গো, বনে থাকে ধেনু রাখে
নাম ধরিয়া বাঁশি ফুঁকে শুনি সবসময়
তোর মতো রাই পাগলিনী গো রাধে
কুল ছেড়ে কে পাগল হয়।।

রাধে গো, বারে বারে করি মানা
বাঁশির সুরে মন দেও না লোকে মন্দ কয়
দুর্বিন শাহ কয় সে তোমার নয় গো রাধে
কুলবিনাশী রসময়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নবযৌবন কালবসন্ত
নবযৌবন কালবসন্ত

নবযৌবন কালবসন্ত

  • Sub Title: ঘরে নাই মোর প্রাণকান্ত
ওরে কঠিন পাষাণ মন
ওরে কঠিন পাষাণ মন

ওরে কঠিন পাষাণ মন

  • Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন