বনের কোকিল রে
তুমি ডালেতে বসিয়া
কুহু কুহু স্বরে তুমি
কারে কও ডাকিয়া।।কোকিল রে
পিরিতি বাড়াইয়া বন্ধু
গেল পরবাসে
আসার পথে চাইয়া থাকি
ফিরিয়া না আসে
তুমি যদি জান কোকিল
আমারে দাও কইয়া
কার কুঞ্জে ভুলিয়া রইল
বন্ধু বিনোদিয়া।।কোকিল রে
প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ
ওই না ফাল্গুন মাসে
ঢেউ খেলে যৌবনসাগরে
বসন্ত বাতাসে
নাই রে দেশে পরবাসে
শ্যামনগর কালিয়া
আর কত রাখিব যৌবন
লোকের বৈরি হইয়া।।কোকিল রে
নতুন পিরিতে বন্ধে
দিয়াছিল আশা
দেশ ছেড়ে বিদেশি হইল
রইল ভালোবাসা
বন্ধের কাছে যাও রে কোকিল
শূন্যে উড়া দিয়া
দুর্বিন শাহরই মরণ সংবাদ
আসিও জানাইয়া।।
বনের কোকিল রে
- Sub Title: তুমি ডালেতে বসিয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো
- Sub Title: শ্ৰীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো
আছে নিরাকারে খোদা
- Sub Title: আছে নিরাকারে
আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত
- Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিল কই
- Sub Title: আমার মন মজিল কইগো আমার মন মজিল কই
জগৎ আলো করেছে সই ও ফুলে প্রেমের কলি
- Sub Title: ফুটে কি শোভা হয়েছে ও তার বাগানে এক মালি
অতীত বর্তমানে কি আর মিল আছে
- Sub Title: নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে
ওই যমুনায় কী রূপ হেরিলাম
- Sub Title: কদম তলে ওই নিরলে
দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
- Sub Title: ও প্রেম করছে যেজন মরছে সেজন
নিরলে বসিয়া কাঁদি
- Sub Title: না পাইয়া সন্ধান রে
গউর এসো আমার আসরে
- Sub Title: বিনয় করি ডাকি গৌর তোমারে
যে জন সাধকেরই মূল গোড়া
- Sub Title: বে মুরিদ বে-তালিম সে-ত,ফিরছে সদায় বেদ ছাড়া
আবার মোরে পাগল করে দিবে কে
- Sub Title: হৃদয় যেন পাষাণ-হেন বিরাগ-ভরা বিবেকে
বাংলা
English 
Comments