বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির।।যার কাঁধে পা দিয়া, মেহেরাজে গেলেন নবি
বোরাখ ছড়িয়া, তাই তো সেরা আউলিয়া
অজু ছাড়া নামটি নিলে, কাটা যাইত শির।।যার সেরা কেরামত, গর্ভে থেকে ধরেছিলেন
বাঘেরই সুরত, বাঁচাইলেন মায়েরই ইজ্জত
পদাঘাতে ধ্বংস হলো, দুর্দান্ত ফকির।।মায়ের গর্ভে থাকিয়া, হাফেজ হলেন চৌদ্দ পারা
কোরান শিখিয়া, মায়ের মুখে শুনিয়া
কবরে রাখিলা বন্ধ, নেনকির আর মনকির।।বাবার কাদেরী কেতাব, বাগদাদেতে মাফ করাইলা
মুরদার ঘোর আজাব, তারা হলো বেহিসাব।
সেই চরণে এ দুর্বিন শাহ, আছি নতশির।।
বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
- Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
সহজ প্রেমে ডোব নারে মন কেনে
- Sub Title: আগে ডুবলে পাবা সোনার মানুষ
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
- Sub Title: হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই
দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে
- Sub Title: আঁখির কোনায় পাখির বাসা
তোরা শুন গো শ্রবণে ধীর সমীরে বনে গো
- Sub Title: বাজে বাঁশি সুমধুর স্বরে ধু
ডাকিও না রে শ্যামের বাঁশি জয় রাধা বলিয়া
- Sub Title: অয়রে শ্যামচন্দের বাঁশি কই বিনয় করিয়া
যার আছে নিরিখ নিরূপণ
- Sub Title: দরশন সেই পেয়েছে
যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
- Sub Title: ঘুচেছে তার মনের আঁধার
বারযোগে বারিতালা খেলছে খেলা মন-কমলে
- Sub Title: মনের খবর মন জানে না, এ বড় আজব কারখানা
কে ভাসায় ফুল প্রেমের ঘাটে
- Sub Title: অপার মহিমা তার ফুলের বটে
আমি সুরমা নদীর নাইয়া
- Sub Title: উজান বাকে ছাড়লাম তরি
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি
- Sub Title: তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী
বাংলা
English 
Comments