“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ভবসাগরে ভাঙ্গা তরী

ওরে বাবা মাইজভাণ্ডারী
ভবসাগরে ভাঙ্গা তরী
তুমি বিনে বল কে করিবে পার

বাবা তুমি বিনে কে করিবে পার ॥

উঠিল ভীষণ তুফান উথাল সাগর
ঢেউ দেখিয়া পরান আমার কাঁপে থর থর
নাই মাঝি নাই দাড়ি
একা আমি কাইন্দা মরি
তুমি বিনে বল কে করিবে পার ॥

অসহায়ের সহায় তুমি দুর্বলের বল
কুল পাইতে তুমি ছাড়া নাই কোন সম্বল
সারাটি দুনিয়া জুড়ি
বলে তোমায় হক ভাণ্ডারী
তুমি বিনে বল কে করিবে পার ॥

দয়ার দৃষ্টি কর বাবা দাসেরে একবার
তুমি দয়া না করিলে কে করিবে আর
গফুর হালীর আহাজারি
শোন বাবা দয়া করি
তুমি বিনে বল কে করিবে পার ॥

লেখকঃ আবদুল গফুর হালী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

সুখের নিশিরে বিলয় করি প্রভাত হইও না

  • Sub Title: তুমি নারী হইয়ে নারীর কোন বেদন জানি না
মাইজভাণ্ডারী গান

বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জ্বলে

  • Sub Title: তাপের তাপিনী, প্রেম সোহাগিনী বিলাপী কুহরি প্রিয়া আয় আয়রে
মাইজভাণ্ডারী গান

ভ্রমে অলি মন উদাসী

  • Sub Title: মজেছে কমল প্রেমে আসবেনা মন নিজ স্থানে
হাসন রাজা

বাত্তি জ্বালাইয়া দেখো শ্যাম, রাধার ঘরে করে কাম

  • Sub Title: কেহই বলে রাধার কানু হাসন রাজায় বলে দিলারাম
কবিয়াল রমেশ শীল

অখণ্ড মণ্ডলে আমি সর্ব স্থলে

  • Sub Title: মজিয়ে নাম রূপে অজ্ঞানের অন্ধকূপে, হাবু ডুবু খেতেছে ভ্রম দর্শনে
রাধারমণ দত্ত

হইয়ে শ্যাম অনুরাগী লাগল কলঙ্কের দাগী

  • Sub Title: পিরিতের কি ঐতই দুর্দশা
মাইজভাণ্ডারী গান

আব-বাতাও পেয়ারে

  • Sub Title: ফির ছেতাওগে তু কিছকো দেখে হিজরত দম বদম
কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব

কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব

  • Sub Title: তোমারি রসাল নন্দনে
কবিয়াল রমেশ শীল

দয়ার অবতার করুণা আধার

  • Sub Title: মহিমা মহান, হয়ে কৃপাবান সত্যের সন্ধান জানাতে
মাইজভাণ্ডারী গান

জল মেঁ স্থল্ মেঁ দেখিনু ছুরত্

  • Sub Title: ধরণী গগণে হার্ কহি ছুরত পেয়ারে জানি তোমহারি
দুর্বিন শাহ

প্রেম করা কি সকলে জানে

  • Sub Title: প্রেমের আছে একটা ওজন
রাধারমণ দত্ত

প্ৰাণ সজনী কি শুনি মধুর সুতান

  • Sub Title: সখী রে কি মধুর পর্শিল কানে অধৰ্য হইয়াছে প্ৰাণ বাঁশির গানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন