সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু
কোন দেশে তোর থানা
অভাগিয়ে দিতে দেখা
কে করেছে মানা, সুজন বন্ধু রে।।সুজন বন্ধু রে-
গ্রাম-ঠিকানা জানতাম যদি রে
ওরে ও বন্ধু, থাকো কোন বা দেশে
করতাম দেখা, দিতাম চিঠি
প্রতি মাসে মাসে, সুজন বন্ধু রে।।সুজন বন্ধু রে-
এক নিমিষে দেখা দিয়া রে
ওরে ও বন্ধু, করিলে দেওয়ানা
মুখে বলি পাশরিব
অন্তরে মানে না, সুজন বন্ধু রে।।সুজন বন্ধু রে-
বিষ মাখা শেল বুকে দিলে রে
ওরে ও বন্ধু, নয়ন বাণ মারিয়া
দুর্বিন শাহ কয়, কোনদিন প্রাণি
যাবে দেহ থইয়া, সুজন বন্ধু রে।।
সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু
- Sub Title: কোন দেশে তোর থানা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 166
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেমনে ভুলি রসিক জন
- Sub Title: হৃদাসনে যারে হেরি সদা সর্বক্ষণ
বন্ধু, তুইন বড়ো কঠিন
- Sub Title: অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্
আল্লাহ বিনে যত দেখি সকলই বল্লা
- Sub Title: আল্লাহ আল্লাহ আল্লাহ
মানুষ হবি কেমন করে
- Sub Title: পশুর ভাবে দিন কাটালে মানুষের আকারে
ও প্রাণবৃন্দে প্ৰাণ যায় বন্ধুয়া বিনে
- Sub Title: আমি বন্ধু হারা; জিতে মরা তনু ক্ষীণ দিনে দিনে
কোথা গো প্ৰাণসহ শোনা সখী রসরাজের কথা
- Sub Title: বেলা অবসানকালে আইলাম গো কালিন্দ্রির জলে
মধুর হাঁসিয়ে নয়ন ঠারিয়ে
- Sub Title: হানি প্রেম শর, করি জর জর, লুকিল কোথা মম প্রাণ
আয় বা’ নিলাজে কালা’ রে
- Sub Title: কালা কোন্ ঘাটে ভরিতাম গঙ্গার জল
মনদুখে মইলাম গো সখী
- Sub Title: এগো গোকুল নগরের মাঝে গো সখী কলঙ্ক হৈল রটনা
আমার প্রাণ কান্দে গো প্ৰাণসখী
- Sub Title: গৌর বিনে সদায় দুঃখী
প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
- Sub Title: মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো
কে যাবে গো আয় গউর প্রেমের বাজারে
- Sub Title: প্ৰেমরসের দোকান খুইলে নিতাই ডাকে আয়
বাংলা
English