নবিজি, নবিজি, নবিজি-
তব চরণ পরশে আঁধার ঘুচিল মরুদেশে।।পাপীতাপীর দায়, জন্ম নিয়াছ মক্কায়
সাধিবারে কাজ, আপে গেলেন মেহেরাজ
সফিউল মুজনবিন, সফিউল মুজনবিন, বিশ্ব মুগ্ধ সুবাসে।।কত আশিকান, প্রেমে দিলো প্রাণ
পাইতে চরণ, করে কঠোর সাধন
ইয়া রাসুল, ইয়া রাসুল, ইয়া রাসুল, জপে হুঁশ বেহুঁশে।।নুরেরই সুরত, ফেরেস্তা খাসলত
করিলেন গুলজার, দুনিয়ার মাঝার
পয়গাম্বর, পয়গাম্বর, পয়গাম্বর তুমি সর্বশেষে।।নুরেরই পুতুল, আশিকে বুলবুল
যাইতে ফুলসেরাত, করিবেন শাফায়াত
দুর্বিন শাহ, দুর্বিন শাহ, দুর্বিন শাহ আছে চরণ আশে।।
নবিজি, নবিজি, নবিজি
- Sub Title: তব চরণ পরশে আঁধার ঘুচিল মরুদেশে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 23
বাউল গান এর নতুন প্রবন্ধ
তুমি কি গো পিতা আমাদের
- Sub Title: ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের
আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
- Sub Title: সদা করছি টলোমল
মানুষ গুরু নিষ্ঠা যার
- Sub Title: সর্ব সাধন সিদ্ধ হয় তার
মুর্শিদ নাম ভরসা করে
- Sub Title: অকূলে দিলাম সাঁতার
উম্মত আমি গুনাহ্গার
- Sub Title: তবু ভয় নাহি রে আমার
চল র মন সাধুর বাজারে
- Sub Title: পাইবে শ্যাম বন্ধুরে ধু
বাকি আমি রাখব না কিছুই
- Sub Title: তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুঁই
সৃষ্টির সেরা এ ব্ৰহ্মাণ্ড
- Sub Title: হবে যেদিন লণ্ডভণ্ড
বান্দা পুলসেরাতের কথা কিছু ভাবিও মনে
- Sub Title: পার হতে অবশ্য একদিন হবে সেইখানে
মন যদি হতে চাও মানুষ
- Sub Title: মানুষকে ভিন বাসিও না
বন্ধু তুমি জীবনের জীবন
- Sub Title: দয়া করে একবার মোরে
এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল
- Sub Title: কবে যে সব ফুরিয়ে দেবে চলে যাবে দিগন্তরে
বাংলা
English 
Comments