“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: পবন বোরাকে চড়ো

মেরাজে যাবে যদি ওরে মন
পবন বোরাকে চড়ো
আরশে করো গমন।।

মন রে
বন্ধ করে নয় জানালা
দমঘরে দেও নামের তালা
অন্তঃপুর হবে উজালা
ঘুচে যাবে আবরণ।
হুরপরি ফিরিস্তারা
চতুর্দিকে দেয় পাহারা
সাবধান, দিও না ধরা
মুর্শিদ নাম রাখিও স্মরণ।।

মন রে
দেহ কাবায় নামাজ পড়ো
পবন বোরাকে চড়ো
বায়তুল মোকাদ্দসের ঘর
ফিরিস্তারা পাবে দর্শন।
বরজকে করে নিশানা
আকাশ পথে হও রওয়ানা
নিগাবান সঙ্গে নেও না
মূল ফিরিস্তা চারিজন।।

মন রে
সপ্ত আকাশ পাড়ি দিলে
মগজের এই কেন্দ্রস্থলে
সেদরাতুল মুনতাহা মিলে
করো সেথায় আরোহন।
ফিরিস্তারা যাবে ছাড়ি
আসিবে রফরফ সওয়ারি
মহাশূন্য যাবে উড়ি।
সামনে পাবে রৌশন।।

মন রে
ফরমাইয়াছেন বারি তালা
কুলবিল মুমিনিন আরশিল্লাহ
সে মোকামে করে খেলা
পাক নুরি হয় যেজন।
সাত পরদা ভেদ করিলে
জাতের সনে ছিফত মিলে
নিষেধ আছে দলিলে
সে জন্য রাখি বারণ।।

মন রে
সে মোকামে চোদ্দো কোঠা
নুর তজল্লি নুরের ছটা
লাম আলিফের প্যাঁচে আটা
ছাড়ে তালা সর্বক্ষণ।
মীমের প্যাঁচে চাবি দিলে
লাম আলিফের তালা খুলে
দুর্বিন শাহ কয় ভাগ্য বলে
হাজারে যায় দুই-একজন।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

হাসন রাজারে কয়দিন কয়দিন তোর আর বাকি

  • Sub Title: এখনও নাচ তুমি লইয়ে সব সখি
দুর্বিন শাহ

প্রথমে আল্লার নাম স্মরণও করিয়া

  • Sub Title: রসুলেরই উপরেতে দুরুদও ভেজিয়া
দুর্বিন শাহ

ও আমার ভাটিয়ালি গাঙের পানি

  • Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

  • Sub Title: হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা
হাসন রাজা

মন যাইবায় রে ছাড়িয়া

  • Sub Title: কেহ না পাইব তোমার সংসার ঢুরিয়া
হাসন রাজা

পিরিত করিয়ে, পিরিত করিয়ে মোর মন উদাসী

  • Sub Title: প্রাণ গেল প্রাণ গেল বন্ধু রে ভালোবাসি
মাইজভাণ্ডারী গান

কালাচাঁন আনন্দপুরে

  • Sub Title: আমি যার লাগি হইলাম যুগি ঢোলক বেলা লইয়া করে
নয়ন-মনোহারি কে

নয়ন-মনোহারি কে

  • Sub Title: গহন বনচারি কে
রাধারমণ দত্ত

বাজে গো চাইর আতে এক বাঁশি

  • Sub Title: বৃন্দাবন চইলে যায় আনন্দেতে ভাসি
রাধারমণ দত্ত

প্রাণসজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী

  • Sub Title: আদর্শনে প্ৰাণ বাঁচে না হইলাম পাগলিনী
কবিয়াল রমেশ শীল

চল চল চলরে যাই

  • Sub Title: প্রেমের দরবারে মাওলার মাইজভাণ্ডারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন