মালিক সাঁই নিরঞ্জন খোদা
তোমায় চিনে শক্তি কার
তোমারে চিনিতে হইলে
যেতে হয় পাগলের বাজার।।তোমাকে চিনিতে গেলে
শরিয়তে পাগল বলে
পাগল বলা আগর চন্দন
কামিল পিরের হয় দরকার।।যতেক প্রেমিকগণে
তোমায় পাইবার আশা মনে
হাবুডুবু খাইয়া মরে
পাইয়া কুল কিনার।।ফরমাইয়াছেন কাবাতুল্লা
কুলুবিল মুমিনিন আরশিল্লা
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন
এই ভাবনায় ইন্তেজার।।নাহনু আকরাবু শানে
মিলিয়াছেন আদম তনে
রহিমও রহমান নামে
উজ্জ্বল রাখছেন এ সংসার।।‘মান আরাফা নাফছাহু
ফাক্কাদ আরাফা রাব্বাহু’
দুর্বিন শাহ কয় এই হুকুম
শুনলে প্রাণী বেকারার।।
মালিক সাঁই নিরঞ্জন খোদা
- Sub Title: তোমায় চিনে শক্তি কার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
সতিমির রজনী, সচকিত সজনী শূন্য নিকুঞ্জ-অরণ্য
- Sub Title: কলয়িত মলয়ে সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ
মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি
- Sub Title: লয়ে আহত প্রাণ একা গান গাহি
খাজা তোমার নামের ধ্বনি
- Sub Title: জগৎ জুড়ে শুনতে পাই
স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে
- Sub Title: আমি জাগি নাই জাগি নাই গো
চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে
- Sub Title: ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে
বিনদ কালিয়া বন্ধুরে বিনদ কালিয়া
- Sub Title: কেমনে থাকিব ঘরে তোমায় না হেরিয়া
আকার কি নিরাকার সাঁই রাব্বানা
- Sub Title: আহাদ আহাম্মদের বিচার হলে যায় জানা
কে বোঝে সাঁইর লীলা খেলা
- Sub Title: ও সে আপনি হয় গুরু, আপনি চেলা
চাঁদ আছে চাঁদে ঘেরা
- Sub Title: রুপের গাছ
কেন খুঁজিস মনের মানুষ বনে সদায়
- Sub Title: নিজ আত্মা যেরূপ আছে সেরূপ দীন দয়াময়
কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে
- Sub Title: ললিতায় বলে রাধার বন্ধু আসিয়াছে
বাংলা
English 
Comments