কার আশায় বসে দিন কাটালি রে মানব।।
দমেদমে আয়ু যায়, দম ফুরালে কে কোথায়,দমেদমে আয়ু যায়, দম ফুরালে কে কোথায়,
সেই কথা কভু না ভাবিলি,
তোর হৃদ মাঝারে আপন জন, করলিনা তার অন্বেষণ,
কামেল পীরের খেদমতে না গেলি।।তোর বারটা বাজিয়া গেছে সন্ধ্যার কিছু বাকি আছে,
এখনও তুই হুশিয়ার না হইলি।
আজরাইলের তলোয়ার খানি, দেখিলে সরবে না বাণী,
বিনা অজুহাতে যাবি চলি।।জায়নমাজ পড়াইবে, অন্ধকার কবরে দিবে,
ভাই বন্ধু সবে যাবে ফেলি।
মনকির আর নকিরে, তুলিয়া বসাবে তোরে,
আমলনামা সামনে ধরবে তুলি।।শুরু হবে ঘোর আজাব, কিছুতে পাবি না মাফ,
প্রাণ বন্ধুয়ারে কভু না চিনিলি।
ছুটল না তোর মায়ার ঘুম, আলাস্তবে রব্বে কুম,
কালুবালার শব্দের কি করিলি।।এখনও সময় আছে, কামেল পীর কাছে আছে,
ভুল করিস না দুনিয়াতে ভুলি।
রমেশ বলে জান বাচাও, মারফত চশমা চোখে দাও,
মাইজভাণ্ডার দরবারে যাও চলি।।
কার আশায় বসে দিন কাটালি
- Sub Title: দমেদমে আয়ু যায়, দম ফুরালে কে কোথায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 88
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাত্তি জ্বালাইয়া দেখো শ্যাম, রাধার ঘরে করে কাম
- Sub Title: কেহই বলে রাধার কানু হাসন রাজায় বলে দিলারাম
তোমার পাক নামের ভরসা করে
- Sub Title: পার কর ডুবাইয়ে মার মহিমা তোমার
দূতী কইও গো বন্ধু রে
- Sub Title: এগো কাইল নিশিতে এক কুঞ্জে রইয়াছি বাসরে
আমার হৃদয়চান্দের কি হইল রে
- Sub Title: হৃদয়চান্দের কি হইল
মওলানা রূপেরি বাহার
- Sub Title: ভুবন মোহন রূপ- দেখতে চমৎকার
শ্যাম বন্ধুরে এ নাম ধরিয়া বাঁশি বাজাইও নারে
- Sub Title: নাম ধরি বাজাও বাঁশি বসি কদম ডালে
পিরিত করে সুখ হইল না
- Sub Title: যৌবন গেল বিফলে
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি
- Sub Title: নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি চি
কুন্দ ফুলের মালা (হেতাল তোমায় ডাকে)
- Sub Title: হেতাল তোমায় ডাকে
হাসন রাজা প্রেমানলে জ্বলে
- Sub Title: প্রাণপ্রেয়সী মোরে তুলিয়া লও কোলে
এ ভব শুধু পাগলের মেলা পাগলে পাগলে ঠেসাঠেসি
- Sub Title: পাগলে পাগলে মেলা ধু
বাংলা
English