“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: মাটির পিঞ্জিরায়

হাওয়ার পাখি ভরা আমার
মাটির পিঞ্জিরায়,
পাখি যাইতে পারে যায় না উড়ে
পিঞ্জিরার মায়ায়।।

শুনিলাম মুর্শিদের কাছে
পাখি ধরার সন্ধান আছে
ধরতে যে জন চায়,
ধরছে যে জন সে মহাজন
মুর্শিদি লীলায়।।

আঁখির কাছে পাখির বাসা
করে পাখি যাওয়া-আসা
দুই জানালায়,
ঘরেবাইরে ঘুরেফিরে
রয় না এক জায়গায়।।

দেখা দিত কথা কইত
পোড়া প্রাণে শান্তি দিত
মন মনোরায়,
পাই না তারে সন্ধান করে
মনে যারে চায়।।

পাখির সঙ্গে নাই চিনাজানা
দুই নয়নে দেখতে পাই না
কেমনে আসে যায়,
পাখি রবে নারে যাবে উড়ে
চোখের ইশারায়।।

পাখি যদি যাবে ছাড়ি
দালানকোঠা ঘরবাড়ি
বান্‌লাম কার আশায়,
বাউল আবদুল করিম বলে
এই রঙের দুনিয়ায়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

মিছা ভব মাঝে এসে

  • Sub Title: নিজ রঙ্গে মুর্শিদ সঙ্গে খেল প্রেম খেলারে মন মনুরা
কিনে কষ্টিপাথর অষ্ট ধাতুর

কিনে কষ্টিপাথর অষ্ট ধাতুর

  • Sub Title: অথবা পিতলের ঠাকুর বিদ্যুতের প্রদীপ জ্বালিয়ে
দুর্বিন শাহ

হায় দুঃখ উঠে জ্বলিয়া

  • Sub Title: মুসলিমের পুত্রধন
মাইজভাণ্ডারী গান

যার ভাবে যার মন মজে

  • Sub Title: পরকালে ভাব বলে, স্বর্গে যায় সাথে লই
অপার মহিমা তব উপমা কেমনে দিব

অপার মহিমা তব উপমা কেমনে দিব

  • Sub Title: অপার মহিমা তব, উপমা কেমনে দিব
রাধারমণ দত্ত

চল সখী বন্ধু দেখতে যাই গো কদমতলায়

  • Sub Title: আড়ে আড়ে শ্যাম নাগরে আমার পানে চায়
দুর্বিন শাহ

নাম জপো রে, বসিয়া নিরালা

  • Sub Title: ধ্যানে দিদার লাভ করিবে
কবিয়াল রমেশ শীল

প্রেম বিচ্ছেদে আমার জীবন যায়

  • Sub Title: নিঠুর বন্ধুয়া মোরে ফিরিয়ে না চায়
রাধারমণ দত্ত

ধরা রে অবোধ মন উপদেশ ধর

  • Sub Title: অসৎ সঙ্গ পরিহরি সাধু সঙ্গ কর
দুর্বিন শাহ

ঘর বানাইলো রে মালিক মেস্তরি

  • Sub Title: ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন