গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি
না জানিছি কুলের মর্ম লোকের কাছে সাধু হইয়াছি।। ধু।।
জন্মিলাম মনিয্যি কুলে গৌরচরণ ভজবো বলেছাই দিয়াছি পিতৃকুলে আর বিশেষ কি?
গুরু একজন স্বীকার করিয়ে ডপকী মারা দলে গিয়ে
ভবের মহিষ গাধার মতন কাদামাখা শিখেছি৷
গৌর কুলের কুলীন যারা কুলের ধর্ম জানে তারা-
আমার কেবল রং ধারা আর বিশেষ কি?
মুখে বলি হরি হরি অন্তরে কুচিন্তা করি
ডাকাতের নৌকার মাঝে সাধুর নিশান দিয়াছি৷
ব্ৰজ কৃষ্ণ পরশমণি যে পাইলো সে হইলো ধনী
তার ধনের আর বা সীমা কি?
রাধারমণের কর্ম ফেরে সে ধন আমার গেলো দূরে
সে ধন পাব পাব বলে শুধু ছালায় গাঁট বেঁধেছি।।
গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি
- Sub Title: না জানিছি কুলের মর্ম লোকের কাছে সাধু হইয়াছি ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 174
বাউল গান এর নতুন প্রবন্ধ
আরে ও পাগোলার মন রে
- Sub Title: আইজ আনন্দে হরির গুণ গাও
বিনয় কর মন বলি তোমায়
- Sub Title: দিন তা বৃথা যায় ধু
কাষ্ঠের উপর চামড়া দিয়া
- Sub Title: কে বানাইল ঢোল
কেমনে ভুলিব তারে অহে সখীগণ
- Sub Title: যাহার স্মরণ মোর জীবের জীবন
গহিন গাঙ্গের উজান পারে বেন্ধেছ কে ঘর
- Sub Title: ও মন মাঝি রে-
গৌরচান হৃদয়ে রাখব অন্যরে না দেখতে দিব
- Sub Title: সখী গো ঢাকা থাকি সেকরা আনব
চলো চলো রাই গৌরাচান্দের রূপ হেরিতে
- Sub Title: গৌররূপ হেরে পারি না গো এ দেহে প্ৰাণ রাখিতে ধু
ধন্য নদীয়ায় উদয় হইল গৌর নিতাই
- Sub Title: এমন মধুমাখা নামের ধ্বনি আর কর্ণে শুনি নাই চি
আমি কেন গেলাম জলে গো সখী
- Sub Title: ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে
দয়াল গুরু বিনে বন্ধু কেহ নাইরে সংসারে
- Sub Title: বিপদ ভঞ্জন মধুসূদন নামটি মূলাধার রে
তোরা চিনলিনা তারে
- Sub Title: রহমতের ভাণ্ড নিয়ে ভাণ্ডারে এসেছে
ও গুরুর পদে মনপ্ৰাণ দিলাম নারে
- Sub Title: কৰ্ণ দিলাম নাম শ্রবণে চিত্ত দিলাম নারে
বাংলা
English