“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কার মুখ চাইয়া থাকি একা ঘরে গো
কার মুখ চাইয়া থাকি একা ঘরে গো
  • Sub Title: আমার প্রাণবন্ধু নাই ব্রজপুরে

কার মুখ চাইয়া থাকি একা ঘরে গো
আমার প্রাণবন্ধু নাই ব্রজপুরে।।

শোনো ওগো সখি তোরা
কই রইল মোর মনচোরা, সই সই লো
পাইলে তোরা এনে দেখাও তারে।।

প্রেমাগুনে গেলে মারা
তার কাছে কইও সখি তোরা, সই সই গো
ও তার প্রেমে মরা দেখিবে নজরে।।

আমায় না পুড়িও, না ভাসাইও
কদম্ব ডালে বেঁধে থইও, সই সই গো
ও তার প্রেমে মড়া দেখিবে নজরে গো।।

এ দুর্বিন শাহর কর্মফলে
প্রাণবন্ধু দেশে আসিলে, সই সই গো
মরণ সংবাদ জানাইও বন্ধু রে গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 ভুলব না ভুলব না বলি
ভুলব না ভুলব না বলি

ভুলব না ভুলব না বলি

  • Sub Title: কাজের বেলা ঠিক থাকে না
একবার তোরা মা বলিয়া ডাক
একবার তোরা মা বলিয়া ডাক

একবার তোরা মা বলিয়া ডাক

  • Sub Title: হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক- মুখ তুলে আজি চাহো রে
আমাদের পাকবে না চুল গো
আমাদের পাকবে না চুল গো

আমাদের পাকবে না চুল গো

  • Sub Title: আমাদের ঝরবে না ফুল গো- মোদের ঝরবে না ফুল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন