“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: কর্মদোষে নতুন বয়সে হলেম স্বামী হারা

কামসাগরে অতি জোরে চলছে যৌবনধারা
কর্মদোষে নতুন বয়সে হলেম স্বামী হারা
দুঃখ বলি কার কাছে রে।।

সতী নারীর পতি বিনা অসার জীবন
আহার নিদ্রা ত্যাজ্য করে সার হলো কান্দন।।

শুকনা নদীর কিবা শোভা না থাকিলে জল
স্বামী হারা হলে নারী বাঁচিয়া কী ফল।।

আগে যদি জানিতাম বন্ধু যাবে রে ছাড়িয়া
তবে কি আর সোনার যৌবন তারে দেই সঁপিয়া।।

জল হারাইয়া শুকনায় পড়ে কান্দে যেন মীন
সেই ভাবে প্রাণবন্ধে ঘটাইল দুর্দিন।।

বনপোড়া হরিণী কান্দে আশ্রয়হীন হইয়া
যেথা-সেথা শিকারিগণ ধরে জাল পাতিয়া।।

সেইমতো মোর প্রাণবন্ধু সাজিয়া শিকারি
প্রেমজালে বন্দি মুই অবলা নারী।।

মেঘ না পাইয়া পন্থে চাইয়া কান্দে চাতকিনী
বন্ধু বিনা দিবানিশি কান্দি অভাগিনী।।

দুর্বিন শাহ কয় দরদি ভবে কী আর আছে
দুঃখের কথা বলবে যাইয়া প্রাণবন্ধুয়ার কাছে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

আর বাইজ নারে বন্ধের বাঁশি রে

  • Sub Title: তোমার মধুর স্বরে রহিতে পারি না ঘরে বাঁশি রে
দুর্বিন শাহ

পিরিতে করিল দেশান্তরী

  • Sub Title: হলেম ভিখারি
রাধারমণ দত্ত

রূপ দেইখে মন ভুলে ভুলিলে না ভোলা যায়

  • Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায়
মাইজভাণ্ডারী গান

চরণতরী প্রেমসিন্ধু শীঘ্র কর পার

  • Sub Title: অবলা সরলা ধনী না জানি সাঁতার রে
রাধারমণ দত্ত

ডাকিও না রে শ্যামের বাঁশি জয় রাধা বলিয়া

  • Sub Title: অয়রে শ্যামচন্দের বাঁশি কই বিনয় করিয়া
আসিবে হে প্রাণ কেমনে এখানে

আসিবে হে প্রাণ কেমনে এখানে

  • Sub Title: আসিবে হে প্রাণ কেমনে এখানে |
মাইজভাণ্ডারী গান

আমার প্রাণ ভোমরা আয় গো

  • Sub Title: প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায়
দুর্বিন শাহ

ও শ্যামগৃহে কি আর যাবে না

  • Sub Title: প্রেম-বিচ্ছেদে রাই বাঁচে না
মাইজভাণ্ডারী গান

ধন্যরে প্রেমিকগণ মাইজভাণ্ডারী প্রেমের

  • Sub Title: মাইজভাণ্ডারী প্রেমের মহাজন
আগলী বাঁহরে গগণা বজাওঁ

আগলী বাঁহরে গগণা বজাওঁ

  • Sub Title: মাতে লাহরী-লাহরীকৈ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন