ও শ্যামগৃহে কি আর যাবে না
প্রেম-বিচ্ছেদে রাই বাঁচে না।।শ্যাম রে-
হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে
অমনি রাধা পড়ছে ঢলে
এসে ধরে কেউ তোলে না
শয্যাগত হলো দেহ
বোধহয় বেশি বাকি না।।শ্যাম রে-
তোমাকে জানিয়া আপন
তোমার হাতে সঁপলো জীবন
প্রাণ দিয়া তো মন পাইলো না
পুরুষ জাতের কঠিন হৃদয়
এবার তাই গেল জানা।।শ্যাম রে-
মরণও নিকটে হইল
দেখবে যদি শীঘ্রই চলো
মরণে কি দেখা দিবে না
দুর্বিন শাহ কয় হায়রে পিরিত
জীবনে শান্তি হইবে না।।
ও শ্যামগৃহে কি আর যাবে না
- Sub Title: প্রেম-বিচ্ছেদে রাই বাঁচে না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 23
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত
- Sub Title: যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
আসি বলে চলে গেল আর তো ফিরে এলো না
- Sub Title: আজ আসবে কাল আসবে বলে গো
ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গা জল গো
- Sub Title: রূপ নেহরি প্রাণসজনী মন করিল চঞ্চল
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
- Sub Title: করে না দেখলে তারে
এসে পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ
- Sub Title: ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
- Sub Title: আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে
শুন শুন ওরে বাঁশি অবলার কুলবিশি
- Sub Title: শুন বাঁশি মিনতি আমার
পাগলের প্রেমবাজারে গেলে
- Sub Title: কেউ আর ফিরে না
একাকারে হুহুংকার মেরে আপনি সাঁই রাব্বানা
- Sub Title: অন্ধকার, ধন্দকার, কুওকার, নৈরেকার সব লিনা
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
- Sub Title: এই নব ফাল্গুনের দিনে- জানি নে জানি নে
আজ বুঝি আইল প্রিয়তম
- Sub Title: কত দিন পরে মন মাতিল গানে
বাংলা
English 
Comments