যে দেশে বন্ধুয়ার বাড়ি
মধ্যে মায়ানদী
পাড়ি দেওয়া বড়ো কঠিন
সঙ্গে ছয়জন বাদী রে
বন্ধু দূর-বিদেশি রে।।সখি রে-
নারী হইয়া সাগর বাইয়া
কেমনে দিতাম পাড়ি
পাখা থাকলে উড়ে যাইতাম
প্রাণ বন্ধুয়ার বাড়ি রে।।সখি রে-
চিঠি দিলে উত্তর দেয় না
থাকে বহুদূর
দেখে যায় না, সংবাদ লয় না
সে বড়ো নিষ্ঠুর রে।।সখি রে-
দুর্বিন শাহের অন্তরে ধরল
কাঁচা বাঁশের ঘুণে
আর কত রাখিব প্রাণি
বিনা দরশনে রে।।
যে দেশে বন্ধুয়ার বাড়ি
- Sub Title: মধ্যে মায়ানদী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 187
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে
- Sub Title: আমি কি করি কোথায় যাব শান্তি নাই মনেতে
বন্ধু, যদি যাও রে ছাড়ি
- Sub Title: গলে দিমু কাটালি ছুরি
সদা কারে আপনাপন বল
- Sub Title: ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন
তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ
- Sub Title: হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান
আরে উজান গাঙ্গের নাইয়া
- Sub Title: (মাঝি ভাই) পুরাণ মাঝি করে রাজি খারি লও চিনিয়া
নবদ্বীপের মাঝে গো গৌরচাঁদে নৌকা সাজাইছে
- Sub Title: ষোলনাম বত্ৰিশ অক্ষরে গৌরায় নৌকা সাজাইছে
আমার হৃদয়েতে শ্রীহরি
- Sub Title: আমি কি তোর যমকে ভয় করি
শ্যাম পিরিতের এত জ্বালা
- Sub Title: আগে তো জানি না
সকল দর্শিতে হবে কোন দিন
- Sub Title: মায়ের ছেলে যেতে হবে, কোন দিন মায়ের কোলে
অপার মহিমা তব উপমা কেমনে দিব
- Sub Title: অপার মহিমা তব, উপমা কেমনে দিব
বন্ধু ছাড়িলা মোরে
- Sub Title: তোমার বিচ্ছেদের আগুন জ্বলিছে অন্তরে
দয়াল গুরুজি গো আর আমার
- Sub Title: (গুরুজি গো) মহাজনের ভার ভরা, ব্যাপারে এলেম ত্বরা
বাংলা
English