জাগো ভাই দলে দলে
শ্রোতা যত ভূমণ্ডলে
ইসলাম ও ধর্মের কাজে
হও রে আগুয়ান।।বাঙালি যত
হিন্দু মসুলমান
নিত্য রব তোলো
সবুজ নিশান
ধর্মের এশকে হইল বিসর্জন
মনপ্রাণ শুধু ভাবে
কায়েম করে
সোনার বাংলাস্তান।।শব্দ তোলো জয় জয়
মনে না করো ভয়
আল্লাহু আকবার বলো
যত গাজিয়ান
দেশে করো পরিপাটি
বিরোধীকে ঢালো মাটি
জানো নাকি মোরা
খাঁটি সিংহেরই সন্তান।।লক্ষ লক্ষ সেনা পাবে
মনে না ভয় নিবে
শহিদ হইলে হবে
জান্নাতের প্রধান
যেমন কারবালাতে
শাহ হোসেনের সঙ্গে
ইয়ার ফরজন্দগণ শহিদ হইয়া
গেল তুড়ে কাফেরান।।আমাদের ইমান
হজরত আলি বলবান
আবুবক্কর খিতাব উম্মর
আছহাবে ওসমান
আলি হোসেন শিরের তাজ
ফাতেমা গলের তাজ
হাসান হোসেন কানের বালী
নবিজি নিশান।।থাকো সবে মিলে মিশে
যাইও না বিরোধীর বংশে
ওই সোনার বাংলা আজ
হিন্দু মুসলমান
দেশের যত নামীদামী
প্রকৃত ধর্মের কামী
দুর্বিন শাহ কয় সবে মিলি
আজি চাইতে ত্রাণ।।
জাগো ভাই দলে দলে
- Sub Title: শ্রোতা যত ভূমণ্ডলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেনো ভ্রান্ত হওরে আমার মন
- Sub Title: ত্রিবেণী নদীর করো অন্বেষণ
পিরের পদে মজো
- Sub Title: আমার মন
আমাদের পাকবে না চুল গো
- Sub Title: পাকবে না চুল
যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল
- Sub Title: যে বাঁধনে মোরে বাঁখিছে সে বাঁধনে তারে বাঁধিল
পাছে চেয়ে বসে আমার মন
- Sub Title: আমি তাই ভয়ে ভয়ে থাকি
তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি, তুমি এলে
- Sub Title: তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন
জলে স্থলে ফুল-বাগিচা ভাই
- Sub Title: এমনি আর দেখি নাই
ভোমর কইও গিয়া
- Sub Title: শ্ৰীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া
আনন্দগান উঠুক তবে বাজি
- Sub Title: এবার আমার ব্যথার বাঁশিতে
মন এখনো সাধ আছে
- Sub Title: আল ঠেলা বলে
রঙমহলে সিদ কাটে সদাই বল কোথায় সে চোরের বাড়ি
- Sub Title: পেলে তারে কয়েদ করে পায়ে দিতাম মন-বেড়ি
প্রভু নিরঞ্জন কেমনেতে পাব শ্রীচরণ
- Sub Title: তোমাকে দেখিব বলে সদায় মনে আকিঞ্চন
বাংলা
English 
Comments