“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: একলা ঘরে যেতে হবে, কবর ভিতর

মন আমার সঙ্গি যোগাড় কর, মন আমার সঙ্গি যোগাড় কর।
একলা ঘরে যেতে হবে, কবর ভিতর।।

আন্ধার মন্ডব ঘরে, যখন সৈপে দিব তোরে।
থর থরাবি তখন ডরে, সে গাড় ভিতর।।

প্রাণ নিছে দূত শমনে, মাল বাঁটিছে ইষ্ট জনে।
তন খাবে কীটগণে, সঙ্গে কে আর তোর।।

বন্ধুগণে ছেড়ে যাবে, বিবি অন্য স্বামী লিবে।
খসমে বিবি আনিবে, ছুটবে বাড়ি ঘর।।

জমিদারী ছুটে যাবে, ধন গৌরব না রহিবে।
দাঁড়ী মোচ আর না মাজিবে, হইবি কাতর।।

কোঠা বাড়ি না রহিবে, কবরে চাপি ধরিবে।
হাঁড় মাংস চুর হবে, কাঁন্দিবি বিস্তর।।

মনকির নকির আসিবে অনেক সওয়াল জিজ্ঞাসিবে।
হিয়া তখন ফাটি যাবে, কম্পিবি থর্ থর্।।

আন্ধার কবর ঘরে, মুর্শিদ যে সঙ্গি করে।
সঙ্কট তার যাবে দূরে, রোশন কবর।।

প্রশ্ন উত্তর বাতাইবে, উচিত উত্তর দিবে।
সঙ্কটাদী ঘুঁচে যাবে, মুরিদ উপর।।

তার সে সঙ্কট স্থান, হবে বেহেস্তের বাগান।
বিছা যাবে ফুল বিছান, মছনদ তার পর।।

শোয়াইবে সে বিছানে, দুলাইন যেন দুলার সনে।
শুইয়ে রবি সুখ স্থানে, তাবত হাসর।।

কবর খোসাদা হবে, সুখ সীমা না রহিবে।
মারহাবা ধ্বনি শুনিবে, পাইবি আদর।।

বলবে তারে ফেরেস্তাগণে, শুইয়ে থাক সুখ বিছানে।
যেন দুলাইন দুলার সনে, মকবুল কি আর ডর।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কোলের ছেলে, ধূলো ঝেড়ে তুলে নে কোলে

কোলের ছেলে, ধূলো ঝেড়ে তুলে নে কোলে

  • Sub Title: ফেলিস নে মা ধূলো কাদা মেখেছি বলে
মাইজভাণ্ডারী গান

ধৈরনা ধৈরনা সখী করি মানা

  • Sub Title: ঝম্প দিব আমি যমুনারি জলে
রাধারমণ দত্ত

গলার হার খুলিয়া নেও গো ও ললিতে

  • Sub Title: এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে
মাইজভাণ্ডারী গান

দুই কুলের সুলতান ভাণ্ডারী

  • Sub Title: দুই কুলের সুলতান ভাণ্ডারী দুই কুলের সুলতান
আঞ্চলিক সঙ্গীত

মনে বাবলা পাতার কষ লেগেছে

  • Sub Title: উঠবে কী আর সাবানে
মাইজভাণ্ডারী গান

মনে মনে গোপনে কেনে

  • Sub Title: মন ধন নিল মিলাই নয়নে নয়ন
রাধারমণ দত্ত

ধরা রে অবোধ মন উপদেশ ধর

  • Sub Title: অসৎ সঙ্গ পরিহরি সাধু সঙ্গ কর
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারের মর্ম বুঝে কয়জনে

  • Sub Title: যত হিংসা নিন্দা রিয়াগিরী করে সব মুর্খ জনে
রাধারমণ দত্ত

প্ৰেম বিলাতে যাবে যদি মন

  • Sub Title: ত্বরিতে কর আরোহণ
যেথায় খুশি যাওরে বন্ধু

যেথায় খুশি যাওরে বন্ধু

  • Sub Title: যেথায় খুশি যাও
নানু দাদু হচ্ছে শিশু

নানু দাদু হচ্ছে শিশু

  • Sub Title: শিশু পার্কে যেয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন