বন্ধুয়া বিহনে বিচ্ছেদের আগুনে
অদর্শনে প্রাণ মন যায় যায়রে।হৃদাসন পাতি, জাগিলা সারারাতি,
নয়ন প্রহরী দিয়া হায় হায়রে।
শর্বরী হৈল গত, অরুণ উদিত,
মুদিত কুমুদি আশা হায় হায়রে।।রাখি নয়ন বারি সোহাগ ভৃঙ্গারে ভরি,
চরণ ধোয়াব বলে হায় হায়রে।
খোপা সহচরী, গামোছা প্রসারি,
চরণ মুছাবে বন্ধুর হায় হায়রে।বন্ধু না আসিল, আশা না পুরিল,
কপালে লিখন বুঝি হায় হায়রে।।
তুমি নিষ্ঠুরের শ্রেষ্ঠ, অন্তে গরল মুখে মিষ্ট,
প্রষ্টতা বুঝিনু বন্ধু হায় হায়রে।আগে যদি জানিতাম প্রেম কি করিতাম,
কাঁদাবে জনমাবধি হায় হায়রে।
রমেশ কয় যে কাঁদবে সেই তো নয়ন মুছাইবে,
ধৈর্য বিনে কার্য হয় নারে।
বন্ধুয়া বিহনে বিচ্ছেদের আগুনে
- Sub Title: অদর্শনে প্রাণ মন যায় যায়রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 108
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাওলা আমায় রক্ষা কর
- Sub Title: বিষম বিপদে ডাকি, দাওনা কেনে প্রত্যুত্তর
মাইয়া কৃষ্ণভজনের মূল মাইয়ার প্ৰেম পাথরে
- Sub Title: সাতার দিয়ে অনায়াসে মিলবে কুল ধু
আমি যদি ফকির হইতাম
- Sub Title: না থাকিত ঘরবাড়ি
দয়াল নাম শুনিয়া
- Sub Title: আশায় আছি চাইয়া
দমে দমে জপরে মন
- Sub Title: ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লা
ডাকার মত ডাকরে মন
- Sub Title: ডাকার মত ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ধু
ধন্যরে প্রেমিকগণ মাইজভাণ্ডারী প্রেমের
- Sub Title: মাইজভাণ্ডারী প্রেমের মহাজন
বাবা গাউছুল আজম নুরে আলম
- Sub Title: আমার জীবনে মরণে যেন ভুলিনা কখন
আমার ভাবের ঘরে
- Sub Title: সদাই প্রাণ খুজে বেড়ায় তারে
আমার একি হইল জ্বালা
- Sub Title: দেইখে আইলাম শ্যাম চিকন কালা
বাংলা
English