“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আল্লা তোমায় ডাকি গো
আল্লা তোমায় ডাকি গো
  • Sub Title: তুমি দয়া করো গো

আল্লা তোমায় ডাকি গো
তুমি দয়া করো গো।
এই নাম বিনে আর নাই ভরসা।।

কতজনা তোমার প্রেমে
লাগিল ভাবের নেশা।
ঘরবাড়ি ছাড়িয়া কত
গাছতলায় করে বাসা।।

নামের মধু পান করিয়া
মিটায় প্রেমের পিপাসা।
কেউরে হাসাও কেউরে কাঁদাও
কেউরে করো নৈরাশা।।

কুহে তুরে মুসার তোরে
দেখাও কত তামাশা।
সাদ্দাদ মরে বেহেস্ত দ্বারে
মনেতে রইল আশা।।

ইউসুফেরে কুয়ায় ফেলে
আবার বানাইলে বাদশা।
সকলই করিতে পারো
বলে পাগল দুর্বিন শাহ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নমো, নমো। নমো, নমো
নমো, নমো। নমো, নমো

নমো, নমো। নমো, নমো

  • Sub Title: নির্দয় অতি করুণা তোমার- বন্ধু তুমি হে নির্মম

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন