“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: জগতে শান্তি সুখ নাই

জগতে শান্তি সুখ নাই, সারথি সই রে,
জগতে শান্তি সুখ নাই।
এই জগতে যেথা যাই-কোথা শান্তি-সুখ নাই,

তাপী প্রাণ কি দিয়ে জুড়ায়।। …রে

এসেছিলাম প্রেমোদ্যানে,
সুখী হব আশা প্রাণে,
হাতের মণি দিয়াছি হারাই।। …রে

বাবা! আমায় কি করিলা,
শোক সায়রে ভাসাইলা,
কোথা নিলা বাবা আব্দুল হাই।।

সে তোমার প্রেমের মরা,
প্রেমেতে সর্বস্ব হারা,
জীবন-যৌবন দিয়েছি লুটাই।। …রে

(তোমার) রহমতের ছায়া তলে,
একটু তারে জাগা দিলে,
দাসগণে শোকরানা গাই।। …রে

(বাবা) এক ফুল নিয়েছ কেড়ে
বিনয় করি পায়ে পড়ে,
লক্ষ পুষ্প দিবারে ফুটাই।। … রে

এই মহা কোরবানি মোর
সাদরে কবুল কর,
দয়াল মাওলা করিমের গোঁসাই।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী

  • Sub Title: ঐ চরণে স্মরণ নিলে বিপদ হয়না কদাচন
দুর্বিন শাহ

ভাঙা তরি লইয়া রে

  • Sub Title: ভব নদী বাইয়া রে
দুর্বিন শাহ

নাম জপো রে, বসিয়া নিরালা

  • Sub Title: ধ্যানে দিদার লাভ করিবে
রাধারমণ দত্ত

বাঁশি কে বাজাইয়া যায়

  • Sub Title: এমন সুখের বাঁশিয়ে রাধারে জাগায়
রাধারমণ দত্ত

মন তুমি সেই ভাবনা কর

  • Sub Title: ভাঙ্গব না তোর ঘুমের ঘোর
হাসন রাজা

আমি হই আমার বন্ধুরে

  • Sub Title: ত্রিজগৎ হই আমি আমি সিন্ধুরে
রাধারমণ দত্ত

নদীর তরঙ্গ দেখে কেমনে পার হবে রে

  • Sub Title: দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারে ভাণ্ডারী আছে

  • Sub Title: দয়াল ভাণ্ডার খোদার দরবার যারে তারে প্রেম বিলায়
কবিয়াল রমেশ শীল

হায়রে বন্ধুর প্রেম জ্বালা ঘুম

  • Sub Title: ঘুম ঘোরে চমকি উঠি বিনে চিকন কালা
মাইজভাণ্ডারী গান

আমার প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে

  • Sub Title: প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন