“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: জাহেরে বাতেনে খেলা খেলে মাওলানায়

আমার গাওছে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয়
জাহেরে বাতেনে খেলা খেলে মাওলানায় ॥

জ্ঞানী-গুণী সাধুজন,
দরবেশ আওলিয়াগণ
প্রেম ভিখারি হইয়া ঘুরে মাওলার আস্তানায় ॥

ধনী-গরিব এক সমান,
দয়াল বাবা রহমান
দরবার হতে খালি হাতে কেউ ফিরে না যায় ৷

মাওলা যারে দয়া করে,
বোবার মুখে বাক্য স্বরে
মরা কলব জিন্দা করে অসীম কৃপায় ॥

মনে বিশ্বাস আছে যার,
যাইয়া দেখ মাইজভাণ্ডার
অবিশ্বাসী মূর্খজনে, সেই ধন নাহি পায় ॥

গফুর পাগলার পাগল মন,
হেলাতে গেল জীবন
বাইরে ঘুরে, হৃদয়পুরে রত্ন ভেসে যায় ॥

লেখকঃ আবদুল গফুর হালী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

বন্ধু রে-

  • Sub Title: তোর দয়াল নামটি জগতে ঘোষণা
রাধারমণ দত্ত

গৌরনিতাই নৈদে আসিয়াছে

  • Sub Title: রামানন্দ ভক্তি মেঘে রে অবনীমণ্ডল ভাসিয়াছে চি
হাসন রাজা

প্রেমের আগুন, প্রেমের আগুন রে বড়োই কঠিন

  • Sub Title: ধড়পড়াইয়া মরে লোক জানিবায় একিন
রাধারমণ দত্ত

বুঝি কোন কর্মফলে

  • Sub Title: কত সাধে জন্ম পাইয়ে ছিলে এমন দুর্লভ জন্ম যায় বিফলে ধু
রাধারমণ দত্ত

রাই বিনে প্রাণ যায় না রাখা

  • Sub Title: যা রে সুবল আইনে দেখা
রাধারমণ দত্ত

আমায় ফাঁকি দিয়ে গেল গো সখি

  • Sub Title: শ্যাম নটবর কালিয়া
পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভাল হয়

পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভাল হয়

  • Sub Title: তবে কেন পাপী তাপী এত আশা ক’রে রয়
রাধারমণ দত্ত

সজনী- সই গো

  • Sub Title: আমি রইলাম কার আশায়:
দুর্বিন শাহ

মজো রে পাগেলা মন

  • Sub Title: গরল পিরিত ছেড়ে দিয়া
রাধারমণ দত্ত

অবলার কুলমান সই গো কেমনে রাখি

  • Sub Title: সময় না জানিয়ে বাঁশি বাজায় কালশশী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন