বন্ধু রে, আমারে ভুলিয়া
গেলে পাশরিয়া
মনপ্রাণ যৌবন দিলাম
তোমারে আপন জানিয়া।।বন্ধু রে-
পাড়ার পড়শি যত
আমায় মন্দ বলে কত
মর্মাহত তোমার লাগিয়া
আমি নারী কুলবালা
সোনার অঙ্গ হইল কালা
জ্বলিয়া-পুড়িয়া।।বন্ধু রে-
ফুটেছে যৌবনের গন্ধ
রাখা যায় না করে বন্ধ
লোকের মন্দ কত থাকি সইয়া
ভরা যৌবন লইয়া বুকে
জ্বলে মরি মনোদুঃখে
তোমায় হারা হইয়া।।বন্ধু রে-
বিরহ বিচ্ছেদ অনলে
অভাগিনীর অঙ্গ জ্বলে
কারে দেখাই পোড়া বুক ছিঁড়িয়া
দুর্বিন শাহ কয় সহিতে নারি
আর কত দিন ধৈর্য ধরি
বুক ভরা দুঃখ লইয়া।।
বন্ধু রে, আমারে ভুলিয়া
- Sub Title: গেলে পাশরিয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 217
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰেম করিয়া প্ৰাণে আমায়
- Sub Title: কোন কথা আছেনি তোমার মনে ধু
পথের প্রান্তে কোন্ সুদূর গাঁয়
- Sub Title: যেথা সময় থমকে থাকে বটের ছায়
মাইজভাণ্ডারীর পরশমণি পরশ
- Sub Title: যত রঙ দস্তা তামা সীসা সোনা হয়ে যায়
প্রিয় রঙ্গিলারে রূপার্শিয়ে ঝলকিয়ে
- Sub Title: রূপার্শিয়ে ঝলকিয়ে পলাইলারে
প্রেম সিন্ধু রসিক নাইয়া
- Sub Title: তুফানের কি ভয় আছে, মোহন প্রেমের কাবা
চিন্তা জ্বরের ঔষধ কোথায় পাই
- Sub Title: চিন্তা রোগের ঔষধ নাই ধু
হরদম গাহিব আমি বন্ধুর
- Sub Title: মাইজভাণ্ডারী মাওলা, আমার পরাণের পরাণ
অচিনপুরের অচিনমানুষ তোমারে না চিনি
- Sub Title: ভবেতে আসিয়া তুমি খেলছ ছিনিমিনি
গাও মন দিবা নিশি গাউছুল আজম
- Sub Title: গাউছুল আজম মাইজ ভাণ্ডারী
আগে কী সুন্দর দিন কাটাইতাম
- Sub Title: গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
হরে কৃষ্ণ রাম বলরে মন
- Sub Title: হরি নামের সমান নাই অন্য ধন (ধু)
বাংলা
English