“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন্ধু নিবেদি চরণে
বন্ধু নিবেদি চরণে
  • Sub Title: ভিন্ন যদি ভাসো

বন্ধু নিবেদি চরণে
ভিন্ন যদি ভাসো
আমি মরিব পরানে
জন্ম মৃত্যু জরা ব্যাধি
সব তোমার অধীনে।।

বন্ধু রে-
দুনিয়া কঠিন ঠাঁই
তুই ছাড়া দরদি নাই
মান কুলমান সব দিলাম চরণে
তুমি বন্ধু অন্তর্যামী
বাসনা কী বলব আমি
ও রাখো-মারো, যা লয় তোমার মনে।।

বন্ধুয়া রে-
রহিম রহমান নাম
রহম করা তোমার কাম
উদ্ধারিলে কত শত জনে
নূহ নবি জলাকারে
মাছের পেটে ইউনুসেরে
ইব্রাহিমকে বাঁচাইলে আগুনে।।

বন্ধুয়া রে-
ইউসুফের কুয়া হইতে
উঠাই রে বণিকের হাতে
দিলে রাজ্য মিশরের আসনে
পাইয়া ইউসুফের দেখা
কান্দিয়া পাগল জুলেখা
মিলাইলে মিশরের ময়দানে।।

বন্ধুয়া রে-
মজনু পাগল লাইলির দায়
কান্দে কত জঙ্গলায়
হইল দেখা লাইলিরও মরণে
তোমার নামটি রহমতুল্লাহ বলে
দুর্বিন শাহ পাগেলা
দিও দেখা সঙ্কট নিদানে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দাও হে হৃদয় ভরে দাও
দাও হে হৃদয় ভরে দাও

দাও হে হৃদয় ভরে দাও

  • Sub Title: তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে
আমার একী বিপদ ঘটলো গো
আমার একী বিপদ ঘটলো গো

আমার একী বিপদ ঘটলো গো

  • Sub Title: গুরুর নামটি নিবার আমার সময় নাই
নামামৃত রে মন পান কর সদায়
নামামৃত রে মন পান কর সদায়

নামামৃত রে মন পান কর সদায়

  • Sub Title: ভবরোগের মহৌষধি আনিয়াছে গউর নিমাই চি
আমি ডাকি বন্ধু বন্ধু
আমি ডাকি বন্ধু বন্ধু

আমি ডাকি বন্ধু বন্ধু

  • Sub Title: হায়রে মনো- তোমার মনে নাই ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন