“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বাংলা হলো হলো রে স্বাধীন, পুরল মনসাধ
বাংলা হলো হলো রে স্বাধীন, পুরল মনসাধ
  • Sub Title: বিশ্বে এলো নতুন বাণী নতুন মুজিববাদ

বাংলা হলো হলো রে স্বাধীন, পুরল মনসাধ
বিশ্বে এলো নতুন বাণী নতুন মুজিববাদ।।

রক্ত দিলাম স্বাধীন পাইলাম দায়িত্ব রয় সম্মুখে
সোনার বাংলা গড়ব মোরা বাসনা রাখি বুকেতে
দুদিন পরে দেখব চউখে হইয়াছি আজাদ।।

বাংলার মাটি বড়ো খাটি বিশ্বে নাই তুলনা
যত্ন নিলে রত্ন ফলে সকলের আছে জানা
সোনার বাংলায় ফলে সোনা রইয়াছে প্রবাদ।।

মুজিববাদের ভালো নীতি সকলে তা জানে না
সকলের সমান অধিকার ভেদাভেদ রবে না
গরিব দুঃখী চাষি মজুর পাইল সুসংবাদ।।

সমাজতন্ত্র গণতন্ত্র সঙ্গে জাতীয়তাবাদ
ধর্ম নিরপেক্ষ নীতি নাইরে তাতে বৈষম্যবাদ
দুর্বিন শাহ কয় জাতির জয় জানাই ধন্যবাদ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সতিমির রজনী
সতিমির রজনী

সতিমির রজনী

  • Sub Title: শূন্য নিকুঞ্জ অরণ্য!
আজি শুভ শুভ্র প্রাতে
আজি শুভ শুভ্র প্রাতে

আজি শুভ শুভ্র প্রাতে

  • Sub Title: শান্তিলোক জ্যোতির্লোক প্রকাশি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন