“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 আছে আদি মক্কা এই মানব দেহে
আছে আদি মক্কা এই মানব দেহে
  • Sub Title: দেখ না রে মন ভেয়ে

আছে আদি মক্কা এই মানব দেহে।
দেখ না রে মন ভেয়ে।
দেশ দেশান্তর দৌড়ে এবার

মরছো কেন হাঁপিয়ে ।।

করে অতি আজব ভাক্কা
গঠেছে সাঁই মানুষ-মক্কা
কুদরতি নূর দিয়ে।
ও তার চারদ্বারে চার নূরের ইমাম
মধ্যে সাঁই বসিয়ে ।।

মানুষ-মক্কা কুদরতি কাজ
উঠছে রে আজগুবি আওয়াজ
সাততলা ভেদিয়ে।
আছে সিংহ দরজায় একজন দ্বারী
নিদ্রাত্যাগী হয়ে ।।

তিল পরিমাণ জায়গার ভিতর
গঠেছেন সাঁই ঊর্ধ্বশহর
এই মানুষ মক্কাতে।
কত লাখ লাখ হাজি করছে রে হজ
সেই জায়গায় বসিয়ে ।।

দশ-দুয়ারী মানুষ-মক্কা
মুর্শিদপদে ডুবে দেখ গা
ধাক্কা সামলিয়ে ।।
ফকির লালন বলে গুপ্ত মক্কা
আদি ইমাম সেই মেয়ে ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই
আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই

আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই

  • Sub Title: কাঙাল হব মেঙে খাব রাজরাজ্যের আর কার্য নাই
অউত যারায় গিয়া- বন্ধুরে
অউত যারায় গিয়া- বন্ধুরে

অউত যারায় গিয়া- বন্ধুরে

  • Sub Title: আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন