“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চিনি হওয়া মজা কি খাওয়া মজা
চিনি হওয়া মজা কি খাওয়া মজা
  • Sub Title: দেখ দেখি মন কোনটি মজা

চিনি হওয়া মজা কি খাওয়া মজা।।
দেখ দেখি মন কোনটি মজা।

সাষ্টি, সারূপ্য, সামীপ্য, শান্তি
সালোক্য, সাযুজ্য মুক্তি
বলছে যা
যদি এবার মুক্তি পাই।
ভারা হয়ে রয়
যমের প্রজা।

নির্বান মুক্তি সেধে যে তো
জানা যায় সে চিনি মতো
মুক্তি কি খাওয়া চিনি হাওয়া;
কীভাবে তাতে যায়
সুখদুখ বোঝা।।

সমঝে ভবে করো সাধন
যাতে মেলে গুরুর চরণ
অটল ধ্বজা;
সিরাজ সাঁই কয় কারণ
শোনরে অবোধ লালন
ছাড়ো জল সেচা।।

সাষ্টি, সারূপ্য, সামীপ্য, সালোক্য ও সায়ুজা: পাঁচ প্রকার মুক্তির স্তর।
নির্বাণ: দেহমনের বন্ধন থেকে চিরমুক্তি, দুঃখ জ্বালাখেদ যাঁর মনে নিবারণ হয়ে গেছে।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কার ভাবে শ্যাম নদেয় এলো
কার ভাবে শ্যাম নদেয় এলো

কার ভাবে শ্যাম নদেয় এলো

  • Sub Title: ও তার ব্রজের ভাবে কি অসুসার ছিল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন