“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কোন দেশে যাবি মন, চল দেখি যাই
কোন দেশে যাবি মন, চল দেখি যাই
  • Sub Title: কোথা পীর হও তুমি রে

কোন দেশে যাবি মন, চল দেখি যাই
কোথা পীর হও তুমি রে।
তীর্থে যাবি, সেখানে কি পাপী নাই রে।।

ও কেউ নারী ছেড়া জঙ্গলেতে যায়
স্বপ্নদোষ কি হয় না সেথায়;
আপন মনের বাঘে যাহারে খায়
কে ঠেকায় রে।।

সঙ্গে আছে রিপু ষোল আনা জন
তারা সদাই করে জ্বালাতন;
যথা যাবি তথায় ঘটাবে রে।।

পাগল (ও কেউ) ভ্রমি পথে
পথ না খুঁজে পায় রে।
সিরাজ সাঁই কয়, লালন
তোরও বুদ্ধি নাই রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখী দেখো রঙ্গে কেলি
সখী দেখো রঙ্গে কেলি

সখী দেখো রঙ্গে কেলি

  • Sub Title: দুই তনু এক করি করে তারা কেলি বামেতে রাধিকা দেখো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন