“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আশাসিন্ধু তীরে বসে আছি সদাই
আশাসিন্ধু তীরে বসে আছি সদাই
  • Sub Title: সাধুর যুগল চরণধুলো লাগবে কি এই পাপীর গায়

আশাসিন্ধু তীরে বসে আছি সদাই ।
সাধুর যুগল চরণধুলো লাগবে কি এই পাপীর গায় ।।

ভালোর ভাগী অনেকজনা
মন্দের ভাগী কেউ তো হয় না
কেবল সাধু দয়াবান, সবারই সমান
তাইতে দোহাই দেই তোমায় ।।

সাধু না লইবে যারে
কে আর লইবে তারে
জানাও মহিমা, কর পাপ ক্ষমা
এই পাপীর হও সদয় ।।

দিনের দিন ফুরায়ে এলো
মহাকালে ঘিরে নিলো
বলে মূঢ় লালন, হীন হয়েছি ভজন
না জানি মোর ভাগ্যে কী হয় ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

নবিজী মুরিদ কোন ঘরে
নবিজী মুরিদ কোন ঘরে

নবিজী মুরিদ কোন ঘরে

  • Sub Title: কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন