“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই
আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই
  • Sub Title: হাত বানানো চুল দাড়ি জট

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই।
হাত বানানো চুল দাড়ি জট
কোন ভাবুকের ভাব রে ভাই।।

যাত্রাদলেতে দেখি
বেশ করিয়ে হয় রে যোগী।
এসব হলো জাল বৈরাগী
বাসায় গেলে কিছু নাই।।

ফকির বৈষ্ণবের তরে
ভক্তিকে ভৎসনা করে।
এরা কি বুঝে বেহাল পরে
বললে কিছু শুনতে পাই।।

না জানি এই কলির শেষে
আর কত রঙ উঠবে দেশে
লালন ভেড়োর দিন গিয়েছে
যে বাঁচবে সে দেখবে ভাই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শুন, সখি, বাজই বাঁশি
শুন, সখি, বাজই বাঁশি

শুন, সখি, বাজই বাঁশি

  • Sub Title: শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি
 পার নিৰ্হেতু সাধনা করিতে
পার নিৰ্হেতু সাধনা করিতে

পার নিৰ্হেতু সাধনা করিতে

  • Sub Title: যাও রে ছেড়ে জরা-মৃত্যু নাই যে দেশেতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন