এ ভবতরঙ্গ কিসে পার হবি
মন জানলি না।
গুরুর চরণ না করিলে শরণপারে যাওয়া তোর হবে না।।
সেই যে নদীর উল্টো তালা
সাবধানে করিও খোলামেলা
চাবি যেন হারাও না;
চাবি হারালে পরে, পড়বি ফেরে
পারে যাওয়া হবে না।ওই যে নদীর তিনটা ধারা
কতো ধনীর ভারা যাচ্ছে মারা
সচেতনের ভারা যায় না মারা;
একবার রাধা বলে, বাদাম তুলে
উজান কেন ধরো না।।এই না সাধের জীর্ণ তরী
কেমন করে দেবো ভবপাড়ি
ভাবি সেই ভাবনা;
লালন বলে তাই যার মনেতে নাই
তার পাড়ি বুঝি জমে না।।
এ ভবতরঙ্গ কিসে পার হবি
- Sub Title: মন জানলি না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 205
লালন গীতি এর নতুন প্রবন্ধ
না জানি কেমন রূপ সে
- Sub Title: নামের সৌরভে যার ত্রিভুবন
রঙমহলে সদাই ঝলক দেয়
- Sub Title: যার ঘুচেছে মনের আঁধার
কি করি ভেবে মরি
- Sub Title: মন-মাঝি ঠহর দেখি নে
কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়
- Sub Title: কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়
কি সন্ধানে যাই সেখানে - মনের মানুষ
- Sub Title: মনের মানুষ যেখানে
কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে
- Sub Title: তোর মা যশোদা কিরূপ হালে আছে রে
কী হবে আমার গতি
- Sub Title: কতোই জেনে কতোই শুনে
এসো হে অপারের কাণ্ডারি
- Sub Title: পড়েছি অকূল পাথারে
দয়াল, তোমার বৈ আর জানি না
- Sub Title: তোবা গাছের(১) সন্ধান পেলেম না
জীবে যে যা ভাবে বাঞ্ছা করে
- Sub Title: বাঞ্ছা পুড়ায় সেভাবে রে সেভাবে
পাবে সামান্যে কি তাঁর দেখা
- Sub Title: বেদে নাই যার রূপরেখা
যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
- Sub Title: তার কি আর জাতির ভয় আছে
বাংলা
English