ও গো রাই, সায়রে নামলো শ্যামরায়।
তোরা ধর গো হরি ভেসে যায়।রাই প্রেমের তরঙ্গ ভারি
তারে ঠাঁই দিতে কি পারবে গো হরি।
ছেড়ে রাজস্ব
প্রেমে ঔদাস্য
কৃষ্ণের চিন্তা কেতা ওড়ে গায়।
চার যুগেতে ঐ কেলে সোনা
তবু শ্রীরাধার দাস হইতে পারলে না।
যদি হইত দাস
যেত অভিলাষ
তবে আসবে কেন নদীয়ায়।
তিনটি বাঞ্ছা অভিলাষ করে
হরি জন্ম নিলেন শচীর উদরে।
সিরাজ-চরণ
ভেবে কয় লালন
সে ভাব জানলে সে জন রসিক হয়।।————
লালন-গীতিকা, পৃ. ২৩০; হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৪২৩
উভয় গ্রন্থের সাহায্যে পাঠটি গৃহীত হল। হারামণিতে কয়েকটি অপূর্ণ চরণ আছে। অন্তরার পাঠভেদ নিম্নরূপ:
তারে ঠাঁই দিতে পারবেন কি শ্রীহরি
ছেড়ে রাজ্যাসন
প্রেমের হুতাশন
প্রভুর চিন্তা কেতা উড়ে গায়।।- পৃ. ৪২৩
ও গো রাই, সায়রে নামলো শ্যামরায়
- Sub Title: তোরা ধর গো হরি ভেসে যায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 65
বাউল গান এর নতুন প্রবন্ধ
সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে
- Sub Title: মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনি-ফাঁদে
বাঁশি বিনয় করি তোরে
- Sub Title: নাম ধরিয়া ডাকিয়ো না অবুলা রাধারে
আমরা পানের নেশার পাগল
- Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
ভাঙা তরি লইয়া রে
- Sub Title: ভব নদী বাইয়া রে
এ জগতে ডাকে তোমায়
- Sub Title: কত ভাবে কত জনে
যে যাবি আজ গৌরপ্রেমের হাটে
- Sub Title: তোরা আয় না মনে হয়ে খাঁটি ধাক্কায় যেন যাস্ নে চটে ফেটে
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো
- Sub Title: কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন
খেলা কর, খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি
- Sub Title: দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া
রাধার জীবনান্তকালে ললিতে গো
- Sub Title: জাহ্নবীর তীরে নিয়ে গঙ্গাজল মৃত্তিকা দিয়ে
ফুরোলো ফুরোলো এবার পরীক্ষার এই পালা
- Sub Title: পার হয়েছি আমি অগ্নিদহন-জ্বালা
ওরে সুজন নাইয়া
- Sub Title: নীল যমুনায় কোথায় যাও রে বাইয়া
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়
- Sub Title: লইব চির-বিদায়
বাংলা
English 
Comments