“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মরি হায় কী এ ভাব তিনে এক জোড়া
মরি হায় কী এ ভাব তিনে এক জোড়া
  • Sub Title: তিনে জোড়া ত্রিভুবনে

মরি হায় কী এ ভাব তিনে এক জোড়া।
তিনে জোড়া ত্রিভুবনে
মিলনের এক মহড়া।।

নর নারায়ণ পশু জীবাদি
দুয়েতে এক মিলন জোড়া চারযুগ অবধি
তিনেতে এক মিলন জোড়া
সে বা কোন যুগের দাঁড়া।।

তিন মহাজন বসে তিন ঘরে
তিনজনার মন বাঁধা আছে আধা নিহারে
আধা মানুষ ধরবি যদি
ভাঙ্গ দেখি বিধির বেড়া।।

তিনজনা সাত পন্থির উপরে
আদ্য পান্থি আছে ধরা জানগে যা তারে
ফকির লালন বলে সেহি স্থলে
মিলবে যে পথের গোড়া।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কোন চরণ এই দীনহীনকে দেবে
কোন চরণ এই দীনহীনকে দেবে

কোন চরণ এই দীনহীনকে দেবে

  • Sub Title: দুটি চরণ বৈ নয়, আছে শতভক্তের হৃদয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন