“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে
কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে
  • Sub Title: আপনি বাজান আপনি বাজেন

কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে।
আপনি বাজান আপনি বাজেন
আপনি মজেন সেই রবে।।

নাম শুনি লা শরিকালা
সবার শরিক সেই একেলা
আপনি তরঙ্গ আপনি ভেলা
আপনি খাবি খায় ডুবে।।

ত্রিজগতে যে রাই রাঙ্গা
তাঁর দেখি ঘরখানি ভাঙ্গা
হায় কি মজা আজব রঙ্গা
দেখায় ধনী কোনভাবে।।

আপনি চোর হয় আপনি বাড়ি
আপনি পরে আপন বেড়ী
লালন বলে এই নাচারি
কইনে থাকি চুপচাপে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কি করি ভেবে মরি
কি করি ভেবে মরি

কি করি ভেবে মরি

  • Sub Title: মন-মাঝি ঠহর দেখি নে
জেনে শুনে কর পিরিত
জেনে শুনে কর পিরিত

পিরিত

  • Sub Title: না জেনে মজো না পিরিতে
 কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

  • Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন