“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে তাহারে চিনতে পারে
কে তাহারে চিনতে পারে
  • Sub Title: এসে মদীনায় তরিক জানায় এ সংসারে

ভবে কে তাহারে চিনতে পারে
এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।।

সবাই বলে নবী নবী
নবী কি নিরঞ্জন ভাবি।
দেল ঢুঁড়িলে জানতে পাবি
আহম্মদ নাম হলো কারে।।

যার মর্ম সে যদি না কয়
সাধ্য কার কে জানিতে পায়।
তাইতে আমার দীন দয়াময়
মানুষরূপে ঘোরে ফেরে।।

নফী এজবাত যে বোঝেনা
মিছে রে তার পড়াশুনা।
লালন কয় ভেদ উপাসনা
না জেনে চটকে মারে।।

শিল্পীঃ- রব ফকীর

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাগো, তোর নিষেধ মানব না
মাগো, তোর নিষেধ মানব না

মাগো, তোর নিষেধ মানব না

  • Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে

কি রূপ হেরিয়া অইলাম কদমতলে

  • Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন