“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তা কি পারবি তোরা জ্যান্তে মরা
তা কি পারবি তোরা জ্যান্তে মরা
  • Sub Title: সেই প্রেমসাধনে

তা কি পারবি তোরা জান্তে মরা
সেই প্রেমসাধনে।
যে প্রেমে কিশোরকিশোরী

মজেছে দুজনে।।

কাম থেকে যে নিষ্কামী হয়
কামরতি রয় শক্তির আশ্রয়
তার সন্ধি জানা, সে ভাব সেনা
কঠিন জীবের প্রাণে।।

সেধেছিলো অরুণের কিরণ
কমলিনী প্রফুল্ল বদন
তমনি রতি, সাধলে গতি
নেবে আকর্ষণে টেনে।।

সামর্থ্য আর শম্ভূরসের মান
উভয়ের মান সমানে সমান
তাই লালন ফকির ফাঁকে ফেরে
কঠিন দেখে শুনে।।

সামর্থ্য আর শম্ভূরস: সামর্থ্য হলো বৈষ্ণবদের ভাবরস। শম্ভূরস শৈবদের ভাব বিশেষ। আত্মদর্শনের উচ্চতর পর্যায়ে পৌঁছালে এ অতিসুক্ষ্ম রসের সন্ধান মেলে, যা কোন শব্দ দিয়ে বোঝানো যায় না।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি

মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি

  • Sub Title: পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

  • Sub Title: বেঁধেছে এমন ঘর শূন্যর উপর পোস্তা করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন