“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম অপরাধ
  • Sub Title: দাসের পানে একবার চাও হে দয়াময়

ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাও হে দয়াময়।

বড় সঙ্কটে পড়িয়া দয়াল
বারে বার ডাকি তোমায়।।

তোমার ক্ষমতায় আমি
যা ইচ্ছে তাই করো তুমি।
রাখো মারো সে নাম নামি
তোমারই এই জগৎময়।।

পাপী অধম ত্বরাইতে সাঁই
পতিত পাবন নাম শুনতে পাই।
সত্য মিথ্যা জানবো হেথায়
ত্বরাইলে আজ আমায়।।

কসুর পেয়ে মারো যারে
আবার দয়া হয় গো তারে।
লালন বলে এ সংসারে
আমি কি তোর কেহই নই।।

শিল্পীঃ- ফরিদা পারভীন

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

প্রেম-নহরে ভেসেছে যারা
প্রেম-নহরে ভেসেছে যারা

প্রেম-নহরে ভেসেছে যারা

  • Sub Title: বেদবিধি শাস্ত্র অগণ্য মানে না আইন ছাড়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন