রসিক নাম ধরিয়ে মনা
বেড়াও রে জগৎ মাতিয়ে।
ভাব জান না ভাবুক রঙ্গাভাঙলি রে মাটি গুতিয়ে।।
নাদায় গুড় নাই রে মনা খাবরি
ভোঁ ভোঁ করে উড়ে বেড়াও
হলো না তোর সাবড়ি।
গর্তে প’লি চুবনি খেলি
তবু উঠিস কুতকুতিয়ে।।পেয়েছ জল সেচা এক চাকরি
পড়িয়ে ধরি গেড়ে গুড়ি
সেচে করলি আখরি।
রসিক যারা চতুর তারা
আছে হওয়ায় ফাঁদ পাতিয়ে।।পিচুটে স্বভাব কি তোর যায়না
কথায় দৈন্য কাজে শূন্য
মদন রসে মগনা।
লালন বলে স্বভাব দোষে
হলি রে তুই বেজাতিয়ে।।
রসিক নাম ধরিয়ে মনা
- Sub Title: বেড়াও রে জগৎ মাতিয়ে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 70
বাউল গান এর নতুন প্রবন্ধ
উদয় কাল কলি রে ভাই
- Sub Title: কলি আমি বলি তাই
তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক
- Sub Title: প্ৰেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক ধু
দূতী তারে কর মানা শ্যাম যে আমার কুঞ্জে আয় না
- Sub Title: নানা জাতি ফুল তুলি সাজাইয়াছি ফুল বিছানা
কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে
- Sub Title: ঝরে ধারা ঝরোঝরো গহন বনে
তোরা শুন গো শ্রবণে ধীর সমীরে বনে গো
- Sub Title: বাজে বাঁশি সুমধুর স্বরে ধু
সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি
- Sub Title: মুগা দিয়া সুত বলিয়া তেলচুরাদি টোপ গাথিয়া গো
ঝাঁকড়া চুলের মেয়ের কথা
- Sub Title: কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী
দেখো আজগুবি এক ফুল ফুটেছে
- Sub Title: ক্ষণে ক্ষণে মুদিত হয়
চেয়ে দেখনা রে মন দিব্যনজরে
- Sub Title: চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে
চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে
- Sub Title: কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে
হায় কি আজব কল বটে
- Sub Title: কি ইসারায় টিপে দেয়
বাংলা
English 
Comments