“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ব্রজ লীলে একী লীলে
ব্রজ লীলে একী লীলে
  • Sub Title: কৃষ্ণ গোপী কারে জানাইলে

ব্রজ লীলে একি লীলে
কৃষ্ণ গোপী কারে জানাইলে॥

নিজ শক্তিতে গঠলেন নারায়ণ
আবার গুরু বলে ভজলেন তাঁর চরণ
একি ব্যবহার লাগে চমৎকার
জীবের বোঝা ভার ভুমন্ডলে॥

লীলা দেখিলে কম্পিত ব্রজধাম
নারীর মান ঘুচাতে যোগী হলেন শ্যাম
দুর্জয় মানের দায় বাঁকা শ্যাম রায়
নারী পাদপদ্ম মাথায় নিলে॥

এ জগতের চিন্তা শ্রীহরি
হরির চিন্তা হলেন গো নারী
অসম্ভব বচন ভেবে কয় লালন
রাঁধের দাসখাতে শ্যাম বিকাইলে॥

শিল্পীঃ- রওশন ফকির

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মনের হল মতি মন্দ
মনের হল মতি মন্দ

মনের হল মতি মন্দ

  • Sub Title: তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন