“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভজরে জেনে শুনে
ভজরে জেনে শুনে
  • Sub Title: নবী কলমা কলেন্দা আলী হালদাতা

ভজরে জেনে শুনে
নবী কলমা কলেন্দা আলী হালদাতা
ফাতেমা দাতা কি ধন দানে।।

নিলে ফতেমার স্মরণ ফতেহ্ হয় করণ
আছে ফরমান সাঁইর জবানে।।

সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই
যুগে যুগে মাতা হন যোগেশ্বরী।
সুযোগ না বুঝে কুযোগে মজে
এ জীব মারা গেল ঘোর তুফানে।।

শুনেছি মা তুমি অবিম্বধারী
বেদান্তের উপরে গম্ভু তাহারি।
তারে চেনা হলো ভার ওরে মন আমার
ভুলে রইলি ভবের ভাব-ভূষণে।।

সাড়ে সাত পান্তি পথের দাঁড়া
আদ্য পান্তি তার আদ্য মূলগোড়া।
সিরাজ সাঁইর চরণ ভুলে রে লালন
অঘাটাতে মারা যাচ্ছ কেনে।।

শিল্পীঃ- কোহিনূর আক্তার গোলাপি

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই
দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই

দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই

  • Sub Title: নিকটে যার বারামখানা হেটলে মূঢ় নাইকো উপায়
এগো বৃষভানুর মাইয়া
এগো বৃষভানুর মাইয়া

এগো বৃষভানুর মাইয়া

  • Sub Title: ফুল বিছানা সাজন করি ফুলের বালিশ ফুল মশারি
নীল নবঘনে আষাঢ়গগনে
নীল নবঘনে আষাঢ়গগনে

নীল নবঘনে আষাঢ়গগনে

  • Sub Title: ওগো আজ তোর যাস নে ঘরের বাহিরে
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে

বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে

  • Sub Title: হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন